Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

সৌদি আরবের নিরাপত্তায় পূর্ণ সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ আওতায় রিয়াদের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও পূর্ণ সমর্থন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


চলতি মাসের শুরুতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করা এবং দ্রুত সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে একমত হয় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব।

পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নওমান মাহমুদ বৈঠকে চুক্তির কাঠামোর আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে বাংলাদেশের স্পিকার

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

করাচিতে বহুতল ভবনধসে প্রাণহানি বেড়ে ১১

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা স্পিকার হাফিজ উদ্দিনের

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

২৪ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে ৭২৬ হামলা, হতাহত ১২১ যোদ্ধা

আরও পড়ুন

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

ফুটবল খেলতে গিয়ে আহত মেয়র মামদানির অস্ত্রোপচার

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল

এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম