Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

স্ত্রী ও মেয়েকে নিয়ে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা জাদুঘর পরিদর্শন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ছবি: এএফপি

Advertisement

লক্ষ্যবস্তু শনাক্ত ও নির্দেশনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে, এমন একটি নতুন টের্পেডো ব্যবস্থার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার যে অস্ত্রটি পরীক্ষা করা হয়েছে, তা ‘অত্যন্ত দ্রুতগামী ও নিখুঁতভাবে নির্দেশিত’ একটি টর্পেডো ব্যবস্থা, যার নাম ‘জাম-২.০’। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে তারা ঠিক কী বুঝিয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পরীক্ষায় অস্ত্রটির চালিকাশক্তি ব্যবস্থাকে যাচাই করা হয়েছে, যা গত পাঁচ বছরে ১৮০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কেসিএনএর এই প্রতিবেদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া তাদের অস্ত্রের প্রদর্শনী জোরদার করেছে। এর মধ্যে প্রায় তিন বছরের মধ্যে প্রথমবারের মতো পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষাও রয়েছে।


দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দীর্ঘ সময় ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের পর এখন নৌ-সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বুধবার পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সম্ভবত এমন একটি সাবমেরিন ব্যবহার করা হয়েছে, যা এখনো মোতায়েন করা হয়নি।

পিয়ংইয়ংয়ের দাবি অনুযায়ী, এই সাবমেরিনটি পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার লক্ষ্যে উত্তর কোরিয়া ২০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বিভিন্ন পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থারও পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দাবি করেছেন, গত ৩ অক্টোবর পরীক্ষিত ক্ষেপণাস্ত্রগুলোতেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তবে কিছু বিশেষজ্ঞের মতে, উত্তর কোরিয়া হয়তো তাদের গাইডেন্স সফটওয়্যারের উন্নতি ঘটাচ্ছে। কিন্তু তাদের অস্ত্রগুলোতে সত্যিই স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণের মতো উন্নত ডিজিটাল সক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে থাকার প্রেক্ষাপটে, কিম জং উন সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের কূটনীতি ও সহযোগিতা বন্ধ করে দিয়েছেন এবং দেশটিকে ‘স্থায়ী শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র: এপি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম

তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আরও পড়ুন

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

এআইচালিত নতুন টর্পেডোর পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

সৌদিতে হামলা চালাতে হুথিদের গোয়েন্দা তথ্য দিচ্ছে ইরান

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম