Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম

হরমুজে মাইনে আঘাত, দুই তেলবাহী সুপারট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইনে দুটি জাহাজ আঘাত পেয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি বিশাল তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়ে এবং সেগুলো সাগরে আটকা পড়ে। জাহাজ দুটিতে মোট ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) হরমুজ প্রণালির একটি অননুমোদিত দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় জাহাজ দুটি নৌমাইনে আঘাত পায়। এতে বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে তীব্র আগুন ছড়িয়ে পড়ে।


বিস্ফোরণের ফলে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেগুলো চলাচলের সক্ষমতা হারিয়ে সাগরে আটকা পড়ে।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, বিস্ফোরণের পর হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এ সময় জাহাজের নাবিকেরা সেগুলো ছেড়ে চলে যান।


তবে জাহাজ দুটির নাম, নাবিকদের নিরাপত্তা পরিস্থিতি কিংবা দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

তথ্যসূত্র: গলফ নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

অক্টোবরে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

আরও পড়ুন

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে খাবার মজুতের প্রস্তুতি, রাখছে যেসব জিনিস

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে খাবার মজুতের প্রস্তুতি, রাখছে যেসব জিনিস

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম