Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে জোরপূর্বক যুদ্ধচুক্তিতে সই করানোর প্রমাণ মিলেছে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে জোরপূর্বক যুদ্ধচুক্তিতে সই করানোর প্রমাণ মিলেছে

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার ও তাদের যুদ্ধচুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘ।

চাকরির মিথ্যা লোভ দেখিয়ে বাংলাদেশসহ ওইসব দেশের অর্থনৈতিকভাবে অসচ্ছল নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের নামে পাচার করা হয়েছে— এমন তথ্য উঠে এসেছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এক তদন্ত প্রতিবেদনে। বিভিন্ন দেশে সক্রিয় দালাল চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে বা ব্যবসায়িক ভিসার আড়ালে তাদের রাশিয়া নিয়ে যেত।

রাশিয়ায় পৌঁছানোর পর প্রতারণার শিকার এই পুরুষদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো এবং রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হতো। এরপর তাদের সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের ঝুঁকিপূর্ণ সম্মুখসারিতে পাঠানো হয়, যার ফলে অনেকে নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। এই চক্রের খপ্পরে পড়ে ভুক্তভোগী পরিবারগুলো ঋণের বোঝায় জর্জরিত হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া ও উজবেকিস্তানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ।

জাতিসংঘের তদন্ত কমিশন এই মানবপাচার বন্ধে রুশ কর্তৃপক্ষকে অবিলম্বে বেআইনি নিয়োগ বন্ধ ও দোষীদের বিচার করার আহ্বান জানিয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ব্র্যাকের প্রতিবেদনেও রাশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠানোর বিষয়ে সতর্ক করা হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: খাদ্যমন্ত্রী

মহেশখালীতে গমের সাইলো বসাতে চায় রাশিয়া, বাংলাদেশ চায় পায়রা বন্দরে

মহেশখালীতে গমের সাইলো বসাতে চায় রাশিয়া, বাংলাদেশ চায় পায়রা বন্দরে

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট, বৈঠক হবে পুতিনের সঙ্গে

রাতেই রাশিয়া যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট, বৈঠক হবে পুতিনের সঙ্গে

রাশিয়ায় ‘পক্ষাঘাতগ্রস্ত’ পুরুষদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ

রাশিয়ায় ‘পক্ষাঘাতগ্রস্ত’ পুরুষদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

মানবদেহে প্রথমবারের মতো স্পাইনাল কর্ড প্রতিস্থাপন

আরও পড়ুন

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে ১ কোটি নাম বাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দিচ্ছে সৌদি আরব, মধ্যস্থতায় ইরান!

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

স্বর্ণের দামে পতন

স্বর্ণের দামে পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম