Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ এএম

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

ছবি: সংগৃহীত

Advertisement

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির পরিচিত চেহারায় এসেছে বড় পরিবর্তন। এত দিন মুখভর্তি ছাঁটা দাড়িতে দেখা গেলেও এবার দাড়ি কামিয়ে শুধু গোঁফ রেখেছেন তিনি। তার এই নতুন লুক নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম— সবখানেই শুরু হয়েছে আলোচনা। তবে ফ্যাশন বা ব্যক্তিগত পছন্দ নয়, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর বিশেষ উদ্যোগের অংশ হিসেবেই এমন পরিবর্তন এনেছেন মামদানি।

মঙ্গলবার (৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার নিউইয়র্ক ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে পানি বিতরণের সময় নতুন গোঁফ নিয়ে জনসমক্ষে হাজির হন মামদানি। এ সময় তার সঙ্গে ছিলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। দাড়ি বাদ দিয়ে শুধু ঘন কালো গোঁফ রাখায় অনেকেই তাকে প্রথমে চিনতে পারেননি। এমনকি কয়েকজন দৌড়বিদ তাকে পাশ কাটিয়ে চলে যান।

মামদানির নতুন চেহারা প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। নিউইয়র্ক ম্যাগাজিনের সাময়িকী ‘দ্য কাট’ তাকে ‘মেয়র মাস্ট্যাশ’ নামে অভিহিত করেছে। অন্যদিকে নিউইয়র্ক পোস্ট তার এই পরিবর্তনকে মুখের লোমের ‘এলোমেলো পুনর্বণ্টন’ বলে ব্যঙ্গ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, গোঁফে তাকে বেশি মানাচ্ছে, নাকি আগের দাড়িতেই ভালো দেখাত।


রাজনীতিতে নিজের আলাদা পোশাক ও চেহারার জন্য আগে থেকেই পরিচিত মামদানি। মেয়র পদে নির্বাচনী প্রচারণা শুরুর সময় দক্ষিণ এশীয় ঐতিহ্যবাহী কুর্তা বাদ দিয়ে শরীরের সঙ্গে মানানসই স্যুট পরতে শুরু করেন তিনি। সেই সঙ্গে ছাঁটা দাড়িও হয়ে ওঠে তার পরিচিতির অংশ। এবারের পরিবর্তন তার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার পর চেহারায় প্রথম বড় ধরনের রূপান্তর।

তবে নতুন গোঁফের পেছনের কারণ নিজেই জানিয়েছেন মামদানি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, পুরুষদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করা ‘মুভেম্বর’ কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই গোঁফ রেখেছেন।

প্রতি বছর নভেম্বর মাসে পালিত হয় মুভেম্বর। পুরুষদের প্রোস্টেট ক্যানসার, অণ্ডকোষের ক্যানসার এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় এর সূচনা হয়। এ কর্মসূচিতে অংশ নিতে পুরুষেরা নভেম্বর মাসজুড়ে গোঁফ রাখেন এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সচেতনতা ও তহবিল সংগ্রহ করেন।

ভিডিওতে নিজের গোঁফের দুই প্রান্তে হাত বুলিয়ে মামদানি বলেন, পুরুষদের স্বাস্থ্য নিয়ে তিনি শুধু কথার কথা বলছেন না। এ সময় ব্রুকলিনের একটি হাসপাতালে নতুন প্রোস্টেট ক্যানসার চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠায় ৪০ লাখ ডলার বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।

তবে ডিসেম্বর এলেই মামদানি গোঁফ রাখবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওতে গোঁফ আরও বড় করে দুই পাশে বাঁকানো রাখার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নও করেন তিনি। জবাবে সিটি কাউন্সিল সদস্য রিটা সি জোসেফ তাকে বলেন, ‘না, আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম