Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

ছবি: সংগৃহীত

Advertisement

ভোট দেওয়ার সাধারণ অর্থই হলো কোনো ভোটকেন্দ্রে সশরীরে উপস্থিত হওয়া। তবে নাসার মহাকাশচারীদের জন্য এর অর্থ হলো পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে শূন্য অভিকর্ষে ভেসে থেকে ভোটাধিকার প্রয়োগ করা। 

সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অনিল মেনন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থানরত আরও দুই মার্কিন নভোচারী চলমান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মহাকাশ থেকেই সফলভাবে ভোট দিয়েছেন। 

পুরো ভোটদান প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। মহাকাশচারীরা মহাকাশ স্টেশনেই একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট পান। এরপর স্টেশনের ভেতরের একটি ল্যাপটপে সেই ব্যালট পূরণ করে নাসার সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তা পৃথিবীতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। 

গত মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে এই অভিনব ভোটদান প্রক্রিয়ার একটি ঝলক দেখিয়েছেন অনিল মেনন। ভিডিও ক্লিপটিতে দেখা যায়, তিনি তার ক্রু কোয়ার্টারে রয়েছেন, যা সেদিন একটি ভোটকক্ষ হিসেবে কাজ করছিল। তিনি জানান, তিনি টেক্সাসের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন। 

এই অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে মেনন জানান, ‘হ্যাঁ, আপনি মহাকাশ থেকেও ভোট দিতে পারেন! মহাকাশ স্টেশনের তিনজন মার্কিন ক্রু সদস্যই ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমরা একটি ইলেকট্রনিক ব্যালট পূরণ করে তা নিরাপদে নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিয়েছি।’ 

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং কক্ষপথ থেকে নভোচারীদের ভোট দেওয়ার ক্ষমতা দেখে অনেকে রীতিমতো অবাক। 

ওই ভিডিও ক্লিপটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন রসিকতা করে লিখেছেন, ‘তিনজন মহাকাশচারী মহাকাশ থেকে ভোট দিলেন। অথচ গতকাল আমি তিন ফুট দূরে রাখা ল্যাপটপটিকে প্রিন্টারের সঙ্গে যুক্ত করতে গিয়ে ৪০ মিনিট নষ্ট করেছি। আমি এবার নাসার জন্য আবেদন করব, তাদের প্রযুক্তি অনেক বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে।’ অন্য একজন মজা করে লিখেছেন, এটিই এ পর্যন্ত পাওয়া সবচেয়ে চরম পর্যায়ের ‘আই ভোটেড’ স্টিকার। তৃতীয় একজন লিখেছেন, ‘কী! আমি তো এটা জানতামই না। বিষয়টি দারুণ।’ 

অবশ্য কক্ষপথ থেকে ভোট দেওয়া নতুন কোনো বিষয় নয়। টেক্সাস আইনসভা মহাকাশচারীদের মহাকাশ থেকে ভোট দেওয়ার অনুমতি দিয়ে একটি বিল পাশ করার পর, ১৯৯৭ সাল থেকেই নাসা এই ব্যবস্থা চালু করেছে। 

ওই একই বছর নাসার মহাকাশচারী ডেভিড উলফ ‘মির’ মহাকাশ স্টেশনে অবস্থানকালে কক্ষপথ থেকে ভোটদানকারী প্রথম আমেরিকান হন। দীর্ঘমেয়াদি মিশনে থাকা ক্রু সদস্যরা যাতে নির্বাচন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল। 

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর মসনদে এবার সাবেক সেনাপ্রধানের চোখ, একজোট বিরোধীরা

নেতানিয়াহুর মসনদে এবার সাবেক সেনাপ্রধানের চোখ, একজোট বিরোধীরা

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা কংগ্রেস পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে ১৬ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, পিছিয়ে ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

আরও পড়ুন

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

দাড়ি ছেঁটে গোঁফে মামদানি, নতুন লুকের নেপথ্যে যে বার্তা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু বোমা তৈরিতে মরিয়া ইরান!

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

মহাকাশ থেকেই ভোট দিলেন তিন মার্কিন নভোচারী

ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম

ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম