Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি কর্মকর্তাদের হত্যা এবং সাধারণ মানুষের ওপর হামলার মাধ্যমে চরমভাবে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ চালাচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ইসমাইল বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রকাশ্য রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। তারা একদিকে ইরানি কর্মকর্তাদের গুপ্তহত্যা করছে, অন্যদিকে সাধারণ বেসামরিক নাগরিকদেরও হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তিনি আরও বলেন, ইরান এর জবাবে বৈধ আত্মরক্ষা ও দৃঢ় প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং তা অব্যাহত রেখেছে। শত্রুদের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন ইরানের নেই। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করারও কোনো কারণ তেহরানের নেই—কারণ ওই সাধারণ মানুষ নিজেরাই এখন তাদের নেতাদের ভুল ও বিপর্যয়কর সিদ্ধান্তের ভুক্তভোগী।

মার্কিন কর্মকর্তাদের সামরিক বাংকারে আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করে বাঘাই বলেন, কয়েক দিন ধরে যুদ্ধে জয়ের দাবি করার পর এখন তাদের সামরিক বাংকারে লুকিয়ে পড়া মূলত জনগণের সহানুভূতি পাওয়ার একটি কৌশল মাত্র। মার্কিন জনগণ ইতোমধ্যে তাদের নেতাদের মিথ্যাচারে ক্ষুব্ধ এবং তারা বুঝতে পারছে যে যুক্তরাষ্ট্র এখন ইসরাইলের স্বার্থ রক্ষার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম