Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

কুয়েতে এ বছরের মার্চে ৬ জন সেনা মারা যান। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সেনাদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন হামলা থেকে বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা।

দেশটির সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মকর্তার উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি। এতেই বেড়েছে হতাহতের সংখ্যা।

গণমাধ্যমটির হাতে আসা অভিযোগপত্রের অনুলিপি অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সেনাবাহিনীর মেজর স্টিফেন রামসবটম। এর আগে সিবিএস নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রামসবটম বলেন, গত ১ মার্চের হামলাটি ছিল সেনাবাহিনী, সামরিক নেতৃত্ব এবং তার নিজের জন্যও একটি ‘কৌশলগত ব্যর্থতা’। তিনি বলেন, ‘আমরা যথাযথভাবে পরিকল্পনা করতে পারিনি। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এ বছরের মার্চ মাসে কুয়েতের শুয়াইবা বন্দরে একটি অস্থায়ী সামরিক পরিচালনাকেন্দ্রে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর তারাই ছিলেন নিহত প্রথম মার্কিন সেনাসদস্য। আহত হন আরও কয়েক ডজন সেনা, যাদের মধ্যে রামসবটমও ছিলেন।

রামসবটমের অভিযোগ, আকাশপথের হামলা থেকে সেনাদের সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকার বিষয়টি তিনি একাধিক বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছিল, ‘সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’

পরে সেখানে ড্রোন প্রতিরোধব্যবস্থা পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি কখনো পৌঁছায়নি। এমনকি ব্যবস্থাটি পাঠানোর অনুরোধ আদৌ করা হয়েছিল কি না, সেটিও নিশ্চিত নয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়েছে, হামলার সময় স্থাপনাটিতে কোনো চিকিৎসক বা স্থায়ী চিকিৎসাকেন্দ্র ছিল না। সেখানে মাত্র একটি অ্যাম্বুলেন্স ছিল।

সিএনএনের এক সূত্রের তথ্য অনুযায়ী, স্থাপনাটি ঘিরে কংক্রিটের প্রতিবন্ধকতা থাকলেও ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা ছিল না। হামলার আগে সেনাদের সতর্ক করতে কোনো সাইরেনও বাজেনি।

এদিকে হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, স্থাপনাটি সুরক্ষিত ছিল। তবে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে সেখানে আঘাত হেনেছে বলে স্বীকার করেন তিনি।

ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হেগসেথকে গোপনীয় ব্রিফিংয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। একই সঙ্গে শুয়াইবা বন্দরের স্থাপনাটির নিরাপত্তা নিয়ে করা সব মূল্যায়ন প্রতিবেদন চেয়েছেন তিনি।

এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তৃত তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। ফলে সেনাদের নিরাপত্তা নিয়ে এই অভিযোগ ওয়াশিংটনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কের ক্ষত সারবে না বাড়বে?

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত, শঙ্কায় আইএইএ

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

নতুন চাল নেতানিয়াহুর, ফেঁসে যেতে পারেন দপ্তরের কর্মকর্তারা!

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

হঠাৎ মধ্যপ্রাচ্যে কেন তিন মার্কিন বিমানবাহী রণতরি?

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

বড় ধাক্কার পর থামল স্বর্ণের দর

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

আরও পড়ুন

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতো সন্ত্রাসবাদের পথ বেছে নেওয়ার প্রয়োজন ইরানের নেই’

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইরানের হামলায় ৬ সেনা নিহত, সামনে এলো নতুন তথ্য

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

ইসরাইলি পার্লামেন্টের ডেপুটি স্পিকার হলেন আহমেদ তিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম