Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন নেটওয়ার্ক অচল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন নেটওয়ার্ক অচল

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ ঘটনায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এনএসএ নেট’ নামে পরিচিত এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। তবে নেটওয়ার্কটি অচল হওয়ার পেছনে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিভ্রাটের পরিধি খতিয়ে দেখছে এনএসএ। তবে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল হয়ে পড়লেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর ক্ষেত্রে সংস্থাটির সক্ষমতায় কোনো বিঘ্ন ঘটবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও সুরক্ষিত নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে ট্রাম্প ফিলিপাইনে অবস্থান করছেন। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তার চীন সফরে যাওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বিমান সংস্থা ও বড় বড় প্রতিষ্ঠানে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে এনএসএর এই নেটওয়ার্ক অচল হওয়ার ঘটনা ঘটল। গত শুক্রবার দেশজুড়ে একটি সিস্টেমে ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয় এবং বাতিল করা হয় অনেক ফ্লাইট। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল।

এর আগের সপ্তাহে মাইক্রোসফটের পৃথক একটি প্রযুক্তিগত বিপর্যয়ে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সেবা ব্যাহত হয়। এতে ব্যবহারকারীরা আউটলুক ও টিমস ব্যবহারে সমস্যায় পড়েন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনার কোনোটির পেছনেই সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

কিভাবে অস্ত্র জোগাড় করে ইরান, যুক্তরাষ্ট্র কি এই সরবরাহ বন্ধ করতে পারবে?

মিডলইস্ট আইয়ের বিশ্লেষণ কিভাবে অস্ত্র জোগাড় করে ইরান, যুক্তরাষ্ট্র কি এই সরবরাহ বন্ধ করতে পারবে?

পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

মেহের নিউজ এক্সক্লুসিভ পারমাণবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে বিশ্ব, সতর্ক করলেন মার্কিন অধ্যাপক

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

চীনের ‘এআই চিপ’ ব্যবহারের সব পথ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন নেটওয়ার্ক অচল

ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন নেটওয়ার্ক অচল

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

রেকর্ড বিদেশি বিনিয়োগে চাঙা ভারতের শেয়ারবাজার

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম