Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে সিএনএন-কে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকা হবে তা ট্রাম্পের বিষয়, তবে ইউক্রেনবাসীর কাছে তিনি শত্রু ও খুনি। জেলেনস্কির মতে, দিনরাত মানুষ হত্যার কারণে পুতিন বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই খুনি এবং তাকে ‘বন্ধু’ বললে তার ওপর যথেষ্ট চাপ পড়ে না।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত ও ৫২ জন আহত হয়েছেন। খারকিভে ১১ জন ও রিভনেতে একজন আহত হয়েছেন। এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র ও চার শতাধিক ড্রোনের হামলায় অন্তত নয়জন প্রাণ হারান, যাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলেছেন জেলেনস্কি।

শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং তাদের সুসম্পর্ক ইতিবাচক। অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় ওয়ারশ একে মস্কোর ‘উসকানি’ বলেছে এবং ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

এপেক সম্মেলনে দেখা গেল পুতিনের ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতে?

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

বৈঠকে ব্যস্ত পুতিন, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

পরমাণু যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প-শি-পুতিন

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

আরও পড়ুন

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

ট্রাম্পের কাছে বন্ধু হলেও পুতিন আমাদের কাছে খুনি: জেলেনস্কি

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

নেতানিয়াহুর বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে পারবে কি ইসরাইলের বিরোধী জোট?

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

পাকিস্তানে পেট্রোলের দাম কমল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম