প্রশান্ত মহাসাগরে ৬.৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ভূমিকম্পের প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ভানুয়াতু দ্বীপপুঞ্জ এলাকায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (২৩ নভেম্বর) গ্রিনিচ মান সময় (জিএমটি) ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬১৪ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ অক্ষাংশের ১৩ দশমিক ৫৪৬ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭২ দশমিক ২৭৯ ডিগ্রিতে।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জিএমটি ২টা ৪৭ মিনিটে এক সতর্কবার্তায় জানায়, এখন পর্যন্ত পাওয়া সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।
কেন্দ্রটি আরও জানায়, এ ঘটনায় সাধারণ মানুষের কোনো সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। নতুন কোনো তথ্য পাওয়া গেলে অথবা পরিস্থিতির পরিবর্তন হলে কেবল তখনই পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে।
এদিকে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আনাদোলু

