Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

ফাইল ছবি

Advertisement

ভারতীয় ও শ্রীলঙ্কান রুপি এবং জাপানি ইয়েনের বিপরীতে টাকার বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে মার্কিন ডলার, অস্ট্রেলীয় ডলার, কানাডীয় ডলার, সিঙ্গাপুর ডলার ও সুইডিশ ক্রোনার দাম। অন্যদিকে ইউরো, ব্রিটিশ পাউন্ড ও চীনা ইউয়ানের বিপরীতে বেড়েছে টাকার বিনিময় হার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বৈদেশিক মুদ্রার বিনিময় হার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এদিন প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে ১২৪ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া প্রতি ইউরো ১৩৫ টাকা ৯৪ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৫০ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৬৩ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮০ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৩ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৩ পয়সা এবং চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে।

এ ছাড়া প্রতি ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় বিনিময় হচ্ছে।

এর আগের দিন সোমবার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা। একই দিনে ইউরো ১৩৬ টাকা ৮১ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৩ টাকা ১৯ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৫২ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৯৬ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৯ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৯ পয়সায় লেনদেন হয়েছিল। ভারতীয় ও শ্রীলঙ্কান রুপির বিনিময় হার ছিল যথাক্রমে ১ টাকা ৩৪ পয়সা ও ২ টাকা ৬৭ পয়সা।     

এদিকে গত রোববার প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা। ইউরো ১৩৬ টাকা ৫৯ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬২ টাকা ৯২ পয়সা, অস্ট্রেলীয় ডলার ৮২ টাকা ৩৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৬ টাকা ৮২ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ১৮ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৫৪ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল। ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা এবং শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, ইউরো ১৩৬ টাকা ৮৮ পয়সা, ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা, অস্ট্রেলীয় ডলার ৮৩ টাকা ৭৯ পয়সা, জাপানি ইয়েন ৭৯ পয়সা, কানাডীয় ডলার ৮৭ টাকা ২৪ পয়সা, সুইডিশ ক্রোনা ১২ টাকা ২০ পয়সা, সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৭০ পয়সা এবং চীনা ইউয়ান ১৮ টাকা ৭০ পয়সায় বিনিময় হয়েছিল। এ ছাড়া ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা ও শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সায় লেনদেন হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

স্বর্ণের বাজারে নজিরবিহীন অস্থির এক বছর

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

নভেম্বরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৫২৮ কোটি টাকা

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

৫০০ ডলার ভেবে টিকিট স্ক্র্যাচ, জিতলেন ৫ লাখ ডলার!

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

১৯ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার

টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম

টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম