Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্বর্ণের দাম আরও কমল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

স্বর্ণের দাম আরও কমল

Advertisement

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আজ আন্তর্জাতিক বাজারে মূল্যবান এ ধাতুর দাম। বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার স্বর্ণের দর ২ শতাংশের বেশি পড়ে যাওয়ার পর বাজারের চিত্র অনেকটাই বদলে গেছে। এখন বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যানের জন্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।

সুদের হার চড়তে শুরু করলে স্বর্ণের মতো জিনিসে টাকা ঢালার আগ্রহ কমে যায়, কারণ সেসব থেকে বাড়তি কোনো সুদ আসে না। উলটো যেসব জায়গায় রাখলে সুদ মেলে, সেখানে পুঁজি খাটিয়ে লাভ গুনে নেওয়ার রাস্তা খুলে যায়। আর এই টানাপোড়েনেই সোনার দামে নেমে আসে চাপ।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

আজকের স্বর্ণের দাম: ২৫ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৫ নভেম্বর ২০২৬

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব?

স্বর্ণের দামে বড় পতন

স্বর্ণের দামে বড় পতন

২৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও পড়ুন

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

দুবার চেষ্টা করেও ইসরাইলে ঢুকতে পারল না ইতিহাদের বিমান

স্বর্ণের দাম আরও কমল

স্বর্ণের দাম আরও কমল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম