Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারত পাঠানো হতে পারে মুম্বাই হামলার পরিকল্পনাকারীকে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:৪৮ পিএম

ভারত পাঠানো হতে পারে মুম্বাই হামলার পরিকল্পনাকারীকে

Advertisement

মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে পারে যুক্তরাষ্ট্র।

তাহাউর বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি জেলে বন্দি রয়েছেন। তাকে ফেরাতে প্রয়োজনীয় নথি তৈরি করেছে ভারত।

এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করছে ট্রাম্প প্রশাসন। সাজা শেষে ২০২১ সালে ছাড়া পেয়ে যাবেন তাহাউর। খবর জিনিউজের।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ১০ সশস্ত্র সদস্য ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা চালায়।

হামলায় পাঁচতারকা হোটেলটিতে ১৭৪ নিরীহ মানুষকে হত্যা করে লস্করের জঙ্গিরা। এ সময় চার দিনের অভিযানে ভারতীয় যৌথ বাহিনীর হাতে ৯ জঙ্গিও নিহত হন।

হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত তাহাউর রানা সম্পর্কে এফবিআইয়ের এক নথিতে বলা হয়, ডেনমার্কে সন্ত্রাসী হামলার সম্পৃক্ততায় ২০০৯ সালে গ্রেফতার হন তাহাউর।

পরে জানা যায়, ভারতের মুম্বাই হামলাতেও তিনি সম্পৃক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোর জেলা আদালতে ২০১১ সালে তিনি দোষী সাব্যস্ত হলে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

Advertisement

মুম্বাই হামলার পরিকল্পনাকারী

Advertisement

আরও পড়ুন

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরাইলকে

রয়টার্সের প্রতিবেদন বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

বাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে সহিংসতা ও গ্রামীণ ব্যাংকে হামলা, কেরি কেনেডির উদ্বেগ প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম