Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আমরণ অনশন ভাঙলেন আন্না হাজারে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০২ পিএম

আমরণ অনশন ভাঙলেন আন্না হাজারে

আন্না হাজারে। ফাইল ছবি

Advertisement

লোকপাল ও লোকায়ুক্তের দাবিতে করা আমরণ অনশন ভাঙলেন ভারতের প্রবীণ গান্ধীবাদী নেতা ও সমাজসেবক আন্না হাজারে। 

মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙেন তিনি। এ সময় দুই কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিং ও সুভাষ ভামরে বৈঠকে উপস্থিত ছিলেন।

সরকারের তরফ থেকে আশ্বাস পেয়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ফড়নবিশ ও অন্য মন্ত্রীদের সঙ্গে ইতিবাচক বৈঠক হওয়ায় আমি অনশন মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ৩০ জানুয়ারি লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আমরণ অনশন শুরু করেন তিনি। 

গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে তৃতীয়বার অনশনে বসেন তিনি। 

সংসদে দুর্নীতিবিরোধী জনলোকপাল বিল নিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন আন্না। তিনি আরও বলেন, তাকে দেয়া কোনো প্রতিশ্রুতিই সরকার পূরণ করেনি।

সুপ্রিমকোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল- ২০১৩ মোদি সরকার বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন প্রবীণ গান্ধীবাদী এ নেতা।

প্রথমবার দিল্লির রামলিলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি। তবে এবার রামলিলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করেছিলেন তিনি। পাশাপশি তার অনুসারীদের সেই মঞ্চে ভিড় করতেও নিষেধ করা হয়েছিল।

Advertisement

আন্না হাজারে ভারত অনশন

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম