Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যে কারণে রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াংকার দূরত্ব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩৭ পিএম

যে কারণে রাহুল গান্ধীর সঙ্গে প্রিয়াংকার দূরত্ব

বৈঠকে প্রিয়াংকা গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

অখিল ভারতীয় কংগ্রেস কমিটির সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন প্রিয়াংকা গান্ধী। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দাদা রাহুল গান্ধীর থেকে এক আসন পরে বসেন প্রিয়াংকা গান্ধী।

বৈঠকে উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশের আসনে বসেন তিনি। 

দলের অন্যান্য সাধারণ সম্পাদকের মতো প্রিয়াংকা গান্ধীও একজন সাধারণ সম্পাদক। দলে সবার মর্যাদা সমান- এটি বোঝানোর জন্যই তিনি এ দূরত্ব বজায় রেখেছেন। খবর এনডিটিভির। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, উত্তরপ্রদেশের ৮০ লোকসভা কেন্দ্রের মধ্যে ৪৪টির দায়িত্ব পালন করবেন প্রিয়াংকা গান্ধী। বাকি আসনের দায়িত্বে থাকবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এর আগে অখিল ভারতীয় কংগ্রেস কমিটির অফিসে রাহুল গান্ধীর পরের ঘরটি বরাদ্দ করা হয় প্রিয়াংকা গান্ধীর জন্য। এ ছাড়া ওই একই ঘরে আসন রাখা হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্যও। 

প্রসঙ্গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন প্রিয়াংকা গান্ধী। 

Advertisement

প্রিয়াংকা গান্ধী রাহুল গান্ধী কংগ্রেস

Advertisement

আরও পড়ুন

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

ইরানে নতুন করে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত ইসরাইল

জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমিরাত

জ্বালানি নিয়ে বড় সিদ্ধান্ত নিল আমিরাত

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

পোল্যান্ডে আদালত নিয়ে দ্বন্দ্বে মুখোমুখি প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম