Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানকে চড়ামূল্য দিতে হবে: ইরান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬ এএম

পাকিস্তানকে চড়ামূল্য দিতে হবে: ইরান

ছবি: সংগৃহীত

Advertisement

সন্ত্রাসীদের আশ্রয় দেয়ায় পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হবে বলে হুশিয়ারি করেছে ইরান।

বুধবার সীমান্তের কাছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের কাছে সুন্নি বিদ্রোহী জইশ আল আদলের সন্ত্রাসী হামলায় অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ জওয়ান নিহত হন।

এ হামলার ঘটনায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফর চিরশত্রু সৌদি আরব ও আমিরাতের দিকে আঙুল তুলেছেন। দেশ দুটি পাল্টা অভিযানের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

তবে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান, সৌদি আরব ও আরব আমিরাত।

তিনি বলেন, বিপ্লববিরোধী এ গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর অনীহা কেন? কোনো সন্দেহ নেই, পাকিস্তানকে এর চড়ামূল্য দিতে হবে।

নিহত জওয়ানদের দাফনের সময় উপস্থিত লোকজনের সামনে জাফরি বলেন, গত এক বছরে ছয় থেকে সাতটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। কিন্তু তারা এ হামলাটি চালাতে সক্ষম হয়েছে।

সুন্নি নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকতর অধিকার ও উন্নত জীবন দাবিতে বিদ্রোহ করছে জইশ আল আদল।

বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বলেন, সৌদি ও আমিরাতের জানা উচিত, ইরানের ধৈর্য শেষ হয়ে গেছে। ইসলামবিরোধী এসব অপরাধীর প্রতি তাদের গোপনীয় সমর্থন আর টেকসই হতে দিচ্ছি না। আমাদের শহীদদের রক্তের বদল্ নেব আমরা। 

ইরানের শিয়া মুসলিম কর্তৃপক্ষ বলছে, পাকিস্তানের নিরাপদ স্বর্গ থেকে এসে সুন্নি বিদ্রোহীরা হামলা চালাচ্ছে। এ সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তানকে বলা হয়েছে।

Advertisement

পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

তার বই বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি, না ফেরার দেশে সেই আর্চার

তার বই বিক্রি হয়েছে ৩০ কোটির বেশি, না ফেরার দেশে সেই আর্চার

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম