Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

নৌকায় থাকা প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন। ছবি: সংগৃহীত

Advertisement

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। খবর আল জাজিরার

সোমবার (৫ অক্টোবর) কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে কঙ্গো নদীতে নৌকা দুটির সংঘর্ষ হয়।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাজেন্স কঙ্গোলেজ প্রেসকে জানান, ‘দিও সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসছিল। অন্যদিকে ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামের কাঠের নৌকাটি আসছিল বুসিঙ্গা থেকে। নদীতে চলার সময় নৌকা দুটির সংঘর্ষ হয়।

তিনি বলেন, ‘নৌকায় থাকা প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন। নৌকাটিও ডুবে যায়।’ দুর্ঘটনায় ডুবে মারা যাওয়া ৩০ জনকে এরইমধ্যে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে এমপুতু বলেন, রাতের বেলায় নৌযান চলাচলের সময় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, কিনশাসা থেকে আসা নৌকাটি অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।

ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা নতুন নয়। দেশটিতে রাতের বেলায় নৌযান চলাচল এবং অতিরিক্ত যাত্রী বহনকে প্রায়ই এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। প্রত্যন্ত অঞ্চলে নৌযানের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও অবকাঠামোর ঘাটতিও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে এসব নৌদুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে জুলাইয়ে দেশটির কাসাই প্রদেশে সরকারি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে যায়। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধক্ষেত্র থেকে পালানোয় ২৭ সেনার মৃত্যুদণ্ড

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোয় হ্রদে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৪১

কঙ্গোতে নৌকা ডুবে নিহত ৪১

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু

আরও পড়ুন

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

কৃষ্ণসাগরে জাহাজে রুশ ড্রোন হামলা, নিহত ২

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

সৌদির পাশে তুরস্ক-পাকিস্তান, দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ৩০ জনের মৃত্যু

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম