Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ এএম

গঙ্গায় নৌকাডুবিতে নিহত ১৩

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নৌকাটিতে ১৫ থেকে ২০ যাত্রী ছিলেন। তারা সবাই একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশালীর রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দলও মোতায়েন করা হয়েছে।

নদীতে নিখোঁজ যাত্রীদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধার অভিযান চলছে এবং পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় নিরপরাধ মানুষের প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

হাসিনাকে লাইভে এসে ‘জীবিত’ প্রমাণ দিতে বললেন রাশেদ খাঁন

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

কোল্ড কফি, সিগারেট আর খাবারের অর্ডারের আড়ালে সাইবার প্রতারণা

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

ভারতে পলাতক আ.লীগ নেতারা কেন সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন?

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

আরও পড়ুন

তথ্য চুরির অভিযোগে পালটাপালটি মামলা অ্যাপল-ওপেনএআইয়ের

তথ্য চুরির অভিযোগে পালটাপালটি মামলা অ্যাপল-ওপেনএআইয়ের

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

আফগানিস্তানে নারীর নামও নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই, নিয়ন্ত্রণে সশস্ত্র ব্যক্তিরা

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলা, আহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলা, আহত ১৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম