Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা ভাষা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৯ পিএম

সৌদি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে চীনা ভাষা

ছবি: আরব নিউজ

Advertisement

সৌদি আরবের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ব্যবস্থার সব স্তুরের পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে রিয়াদ।

বেইজিংয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও উচ্চ পর্যায়ের এক চীনা প্রতিনিধির মধ্যে বৈঠকে দুই দেশ এই চুক্তিতে এসেছে। আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

সৌদি ও চীনের মধ্যে সর্বস্তরের দ্বিপক্ষীয় বন্ধুত্ব, সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব বাড়াতে তারা এমন চুক্তি করেছেন।

সৌদি ও চীনা নেতৃত্ব একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব স্থাপনে এই উদ্যোগ নিয়েছে। যাতে দুই দেশের লোকজন সম্ভাবনাময় সুযোগগুলো কাজে লাগাতে পারেন। গত কয়েক দশকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে বলেও এতে দাবি করা হয়েছে।

আরব নিউজের খবর বলছে, পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করায় সৌদি আরবের শিক্ষার্থীদের সাংস্কৃতিক বৈচিত্র আনতে সহায়তা করবে। এতে রূপকল্প-২০৩০ এর জন্য শিক্ষাক্ষেত্রের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখবে।

সৌদি আরবের বৈচিত্রপূর্ণ শিক্ষাস্তরে শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে পাঠ্যসূচিতে চীনা ভাষা অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ। ভাষাটি দুই দেশের মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবেও কাজ করবে বলে জানানো হয়েছে।

Advertisement

চীন

Advertisement

আরও পড়ুন

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম