Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি যুবরাজের পেছনে কত খরচ জানতে চেয়েছেন পাক আদালত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৬ এএম

সৌদি যুবরাজের পেছনে কত খরচ জানতে চেয়েছেন পাক আদালত

Advertisement

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি পাকিস্তান সফরে দেশটির সরকার তার পেছনে কত টাকা খরচ করেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন লাহোর হাইকোর্ট।

সৌদি যুবরাজের সঙ্গে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদলও পাকিস্তান সফর করে। পাকিস্তানি দৈনিক দি এক্সপ্রেস নিউজের।

এ বিষয়ে লাহোর হাইকোর্টে একটি পিটিশন করা হলে তার শুনানির সময় এ নির্দেশনা দেন আদালত।

পিটিশনের শুনানি শেষে লাহোর হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের প্রতি নোটিশ জারি করেছেন এবং আগামী ১৯ মার্চের মধ্যে সব খরচের বিস্তারিত জানাতে বলেছেন।

পিটিশনে বলা হয়েছে- সৌদি যুবরাজের সফরের সময় ইমরান খানের সরকার ২০০ কোটি রুপি ব্যয় করেছে। পাকিস্তান যখন চরম অর্থ সংকটে ভুগছে, তখন এই বিশাল আকারের অর্থ ব্যয় করা হলো।

গত ১৮ ফেব্রুয়ারি বিন সালমান এক হাজার সফরসঙ্গী নিয়ে পাকিস্তানে যান। তার বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকলে কয়েকটি জঙ্গিবিমান বিন সালমানের বিমানকে এসকর্ট করে নিয়ে যায়।  এ ছাড়া সালমান ও তার সঙ্গী-সাথীদের জন্য ৩০০ বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়।  

পিটিশনে বলা হয়েছে, বিদেশি কোনো মেহমানের রাষ্ট্রীয় সফরের সময় জাতীয় তহবিল উজাড় করা ইসলামী আইন ও ঐতিহ্যের বিরোধী।

Advertisement

যুবরাজের পেছনে কত খরচ

Advertisement

আরও পড়ুন

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম