Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

অভিযুক্ত বাবা মাইকেল কোমারের সঙ্গে শিশু কোয়াহ শার্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় ১১ মাস বয়সি এক শিশুকে জীবন্ত মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। প্রায় দুই ফুটের একটি খাঁচায় ভরে শিশুটিকে মাটির নিচে পুঁতে রাখে ওই বাবা। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মাটি খুঁড়ে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। খবর বিবিসির

উদ্ধার হওয়া শিশুটির নাম কোয়াহ শার্প। এ ঘটনায় তার বাবা ২৫ বছর বয়সি মাইকেল কোমারকে গ্রেফতার করেছে পুলিশ।

লেক্সিংটন কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

লেক্সিংটন কাউন্টির শেরিফ জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার শিশুটিকে উদ্ধার করা হয়। তখন তার অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। তবে শিশুটি বেঁচে আছে দেখে উদ্ধারকারীরা স্বস্তি পান। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।

পুলিশ জানায়, সোমবার শিশুটির মায়ের বাড়ি থেকে তাকে নিয়ে যান বাবা মাইকেল কোমার। সে সময় কোমারের মা শিশুটির দেখাশোনা করছিলেন। অল্প সময়ের জন্য নাতিকে ছেলের কাছে রেখে অন্য কাজে গেলে কোমার হঠাৎ শিশুটিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন
হোয়াইট হাউস লকডাউন, আটক ২

এরপর বিভিন্ন স্থানে কোমারকে ঘুরতে দেখা গেলেও তার সঙ্গে শিশুটি ছিল না।

সোমবার সন্ধ্যায় চুরির অভিযোগে কোমারকে গ্রেফতার করে পুলিশ। তবে তখন তার কাছে শিশুটিকে পাওয়া যায়নি।

পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলের অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য দেননি কোমার। এরপর শিশুটিকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়।

শিশুটিকে উদ্ধারে প্রায় ১০০ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য তল্লাশিতে অংশ নেন। তারা কোমারের বাড়ির আশপাশের জঙ্গল এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মাটির একটি অংশ নতুন করে খোঁড়া হয়েছে বলে সন্দেহ হয় উদ্ধারকারীদের। সেখানে মাটি খুঁড়তে শুরু করতেই ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তারা।

শেরিফ জে কুন বলেন, ‘শিশুটির কান্নার শব্দ ছিল জীবনে শোনা সবচেয়ে আনন্দের শব্দ।’

তিনি আরও বলেন, ‘এরপর সবাই দ্রুত সেখানে ছুটে যায়। কীভাবে শিশুটিকে বের করা যায়, তা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে।’

পুলিশের ধারণা, শিশুটিকে প্রায় ২৪ ঘণ্টা মাটির নিচে রাখা হয়েছিল।

শেরিফ জানান, শিশুটিকে একটি কুকুর রাখার খাঁচার ভেতরে ঢুকিয়ে মাটিচাপা দেওয়া হয়েছিল। খাঁচাটি একটি তোয়ালে দিয়ে মোড়ানো ছিল। সম্ভবত তোয়ালেটির কারণে খাঁচার ভেতরে কিছুটা বাতাস চলাচলের সুযোগ ছিল। এ কারণেই এত দীর্ঘ সময় মাটির নিচে থেকেও শিশুটি বেঁচে থাকতে পেরেছে।


এ ছাড়া আবহাওয়া ঠান্ডা থাকায় শিশুটির শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকিও কম ছিল বলে ধারণা করছেন উদ্ধারকারীরা।

খাঁচাটির আকার সম্পর্কে শেরিফ বলেন, এটি আনুমানিক দুই ফুট বাই দুই ফুটের ছিল। মাটির নিচে খাঁচাটি রাখার পর সেটির ওপর অন্তত এক ফুট মাটি চাপা দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাইকেল কোমারকে সোমবার চুরির অভিযোগে গ্রেফতার করা হলেও শিশুটিকে মাটিচাপা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আরও কী কী অভিযোগ আনা হবে, তা নিয়ে সিদ্ধান্ত চলছে।

আদালতের নথি অনুযায়ী, এর আগেও পারিবারিক সহিংসতার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন কোমার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

ট্রাম্পের কায়দায় অভিবাসী তাড়াতে চায় ইউরোপের এক দেশ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা ডিঙিয়ে এনভিডিয়ার চিপ কেনে চীনা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

জীবন্ত শিশুকে মাটিচাপা দিলেন বাবা, ২৪ ঘণ্টা পর উদ্ধার!

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থায় ফিরবে না: গালিবাফ

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: জোবায়দা রহমান

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

স্পেনে ১৪ বছর পর ধর্মঘট, স্থবির জনজীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম