Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

এইডস আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ০৬:২৯ পিএম

এইডস আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ

এইডস আক্রান্ত রোগী। ছবি সংগৃহীত

Advertisement

সারা বিশ্বে এইচআইভি এইডস খুবই পরিচিত একটি রোগ।পৃথিবীর অনেক দেশে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ছে ও ভয়াবহ আকার ধারন করেছে।মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক মানুষ।

এইচআইভিতে আক্রান্ত রোগীদের এ মরণব্যধি রোগ থেকে মুক্তি দিতে চিকিৎসা বিজ্ঞানের প্রচেষ্টার শেষ নেই। মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে চলছে গবেষণা।এইডস রোধে পুরুষদের খতনার পরামর্শ দিয়েছিল চিকিৎসকরা। 

তবে এইডস আক্রান্ত রোগীদের জন্য সুসংবাদ হচ্ছে এক ব্রিটিশ রোগীর শরীর থেকে এইডস ভাইরাস মুক্ত করা হয়েছে।

এইডস আক্রান্ত রোগীদের এ রোগ থেকে মুক্তি দিতে এটা চিকিৎসা বিজ্ঞানে এটি যুগান্তকারী ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এ কাজটি করা হয়েছে বলে জানা গেছে। 

যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ন্যাচার’ এ-সংক্রান্ত একটি নিবন্ধ প্রকাশ করেছে।মঙ্গলবার নিবন্ধটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের চিকিৎসাবিষয়ক এক সম্মেলনে উপস্থাপন করা হবে। 

তবে ওই রোগীর নাম পরিচয় গোপন রাখা হয়েছে। এইচআইভি ভাইরাসমুক্ত ওই রোগীর নাম দেয়া হয়েছে ‘লন্ডন প্যাসেন্ট’। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই রোগী এইডসের ভাইরাল ইনফেকশন থেকে মুক্তি লাভ করেছে। বিশ্বে ৩ কোটি ৭০ লাখ এইডস আক্রান্ত রোগীর ওপর এ পদ্ধতি প্রভাব ফেলবে বলে দাবি করেছেন তারা। 


ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রবীন্দ্র গুপ্তা এই চিকিৎসক দলের নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, ওই রোগীর শরীর থেকে এইচআইভি ভাইরাস নির্মূল করা  হয়েছে।আগের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তবে এর মানে এই নয় যে এইচআইভি থেকে আরোগ্য লাভের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। তবে প্রমাণিত হয়েছে বিজ্ঞানীরা একদিন এইডস নির্মূল করতে সক্ষম হবে। 

তিনি বলেন, ওই  ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।ওই রোগীর শরীর থেকে ২০০৭ সালে এইচআইভি নির্মূল করা হয়েছিল। এখন তিনি ভাইরাসমুক্ত।

এর আগে প্রায় ১০ বছর আগে প্রথম এইডস আক্রান্ত এক ব্যক্তির শরীর থেকে এইএচআইভি নির্মূল (ভাইরাসমুক্ত) করা হয়েছিল।তার নাম ‘বার্লিন প্যাসেন্ট। আর এখন ‘লন্ডন প্যাসেন্ট’ হচ্ছে দ্বিতীয় ব্যক্তি।

Advertisement

এইডস আক্রান্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম