Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় রাহুল-সোনিয়া থাকলেও প্রিয়াংকা নেই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০১৯, ১২:৩৭ পিএম

কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় রাহুল-সোনিয়া থাকলেও প্রিয়াংকা নেই

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে আগামী কয়েক সপ্তাহ পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিরোধী দল কংগ্রেসের ১৫ প্রার্থীর তালিকায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নামও রয়েছে।

তালিকার ১১ প্রার্থী উত্তরপ্রদেশ থেকে এবং বাকি চারজন গুজরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী আমেথি ও রায়বেরেলি থেকে নির্বাচনে লড়বেন। 

এ দুই আসনকে ২০০৪ সাল থেকে গান্ধী পরিবারের ভোটব্যাংক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনে বিজেপির কাছে ব্যাপক ভরাডুবির মধ্যেও কংগ্রেস আমেথি ও রায়বেরেলি আসন দুটি ধরে রাখতে পেরেছিল।

তবে প্রার্থীদের এই প্রথম তালিকায় প্রিয়াংকা গান্ধী ভদ্রের নাম দেখা যায়নি। চলতি বছরের জানুয়ারিতে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এর পর উত্তরপ্রদেশের কংগ্রেসের দায়িত্ব অর্পণ করা হয় তার কাঁধে।

প্রিয়াংকা তার মায়ের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে একটি জল্পনা বাজারে চালু ছিল। গত চার বছর ধরে আমেথি ও রায়বেরেলিতে ভাই ও মায়ের হয়ে প্রচারে সক্রিয় ছিলেন প্রিয়াংকা।

তবে বৃহস্পতিবার প্রার্থী তালিকায় সোনিয়া গান্ধীর নাম দেখার পর রাজনীতি থেকে তিনি অবসরে যাচ্ছেন বলে যে গুজব ছিল তার অবসান হয়েছে।

উত্তরপ্রদেশের ৮০ আসনেই প্রতিদ্বন্দ্বিতায় থাকবে কংগ্রেস। এদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি কংগ্রেসকে বাদ দিয়েই মহাজোট গড়ার ঘোষণা দিয়েছে। তবে আমেথি ও রায়বেরেলিতে তারা কোনো প্রার্থী দিচ্ছে না বলে জানিয়েছে।

জ্যেষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদ ফাররুখাবাদ থেকে লড়বেন বলে জানা গেছে। ২০১৪ সালের নির্বাচনে তিনি এ আসন থেকে হেরে গিয়েছিলেন।

Advertisement

কংগ্রেস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম