Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে নারীদের মাথায় হিজাব, চোখে জল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০১৯, ১০:৪৮ এএম

নিউজিল্যান্ডে নারীদের মাথায় হিজাব, চোখে জল

ছবি: এএফপি

Advertisement

ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর নিউজিল্যান্ডের মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করতে শুক্রবার বহু নারী হিজাব পরেছেন। এসময় নারীদের চোখ বেয়ে পানি ঝরছিল।

আল নুর মসজিদের বিপরীত পাশে দুই নীরবতা কর্মসূচিতে শত শত হিজাব পরা নারীকে উপস্থিত হতে দেখা গেছে।

দুই মেয়েবন্ধুকে নিয়ে হ্যাগলি পার্কের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্রিস্টি উইলকিনসন। তারা সবাই হিজাব পরিহিত।

জুমার নামাজ শুরু হওয়ার আগে তিনি বলেন, মুসলমানরা প্রতিদিন যে ত্রাস নিয়ে বেঁচে আছেন, ব্যক্তিগত সেই বিস্মৃতির দেয়ালকে আমি ধাক্কা দিতে চেয়েছি। 

তিনি বলেন, যদি আমি আতঙ্কিত হই, তাই মাথা থেকে হিজাব সরিয়ে নিইনি। যাতে তারা ভয় না পান।

‘এই হিজাব পরার মাধ্যমে আমি এ বার্তাই দিতে চাই যে, ঘৃণা কখনও জয়যুক্ত হতে পারবে না,’ বললেন ক্রিস্টি।

অকল্যান্ডের থায়া আশম্যান নামের এক চিকিৎসকের মাথায় প্রথম এই ধারণা আসে। মুসলমান নারীদের উৎসাহ দিতেই হিজাব পরার এ কর্মসূচি পালন করা হয়েছে।

সন্ত্রাসবাদের শিকার হওয়ার ভয়ে দেশটির বহু মুসলিম নারী হিজাব পরতে কুণ্ঠাবোধ করেন। শুক্রবার তাদের সাহস জোগাতে দেশজুড়ে হিজাব পরেছেন কিউ নারীরা।

আশম্যান বলেন, আমি বলতে চাই- আমরা আপনাদের সঙ্গে আছি। নিজের সড়কটি যাতে নিজের ঘর ভাবতে পারেন, আপনাদের মনে সেই অনুভূতি জাগাতে চাই। আমরা আপনাদের ভালোবাসি, সমর্থন ও সম্মান করি।

Advertisement

নিউজিল্যান্ড

Advertisement

আরও পড়ুন

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম