Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

মেহরদাদ আখলাকি কেতাবচি। সংগৃহীত ছবি

Advertisement

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির মহাকাশ ও উড়োজাহাজ প্রযুক্তি খাতের অভিজ্ঞ কর্মকর্তা মেহরদাদ আখলাকি কেতাবচি। তার আগে এ দায়িত্বে ছিলেন আজিজ নাসিরজাদেহ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় তিনি নিহত হন।

রোববার (১৮ অক্টোবর) ইরানের পার্লামেন্ট কেতাবচিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ অনুমোদন দিয়েছে। ৬৮ বছর বয়সী কেতাবচিকে নিয়োগের পক্ষে পার্লামেন্টের অধিবেশনে ভোট দিয়েছেন ২৩৭ জন আইনপ্রণেতা। বিপক্ষে ভোট দিয়েছেন ১৫ জন। সংখ্যাগরিষ্টতার কারণে তিনি নতুন মন্ত্রী নির্বাচিত হন।

এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তী নেতৃত্বের অবসান হলো। নাসিরজাদেহের মৃত্যুর পর মাঝের সময়ে দায়িত্ব সামলান মাজিদ ইবন আল-রেজা।

নতুন মন্ত্রী কেতাবচি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি দেশটির প্রতিরক্ষা উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংগ্রহের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন।

ইরানের প্রতিরক্ষা খাতে অ্যারোস্পেস শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই খাতের সঙ্গে ক্ষেপণাস্ত্র, মহাকাশ প্রযুক্তি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক সক্ষমতার উন্নয়ন জড়িত। ফলে এ খাতে কেতাবচির পূর্ব অভিজ্ঞতা তার নতুন দায়িত্বের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে দেশটির প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থা পরিচালনা এবং সামরিক সরঞ্জাম সংগ্রহসংক্রান্ত কার্যক্রম তদারক করা। তবে নতুন দায়িত্বে তিনি কোন খাতে অগ্রাধিকার দেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

কয়েক মাস ধরে অন্তর্বর্তী নেতৃত্বে চলার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠা ইরানের প্রতিরক্ষা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক সক্ষমতা নিয়ে নানা চ্যালেঞ্জের মধ্যে নতুন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ বাড়তি গুরুত্ব পাচ্ছে।

তবে কেতাবচির নিয়োগের ফলে ইরানের প্রতিরক্ষা নীতি, অস্ত্র উৎপাদন কিংবা সামরিক সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসবে, তা এখনই বলা যাচ্ছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে ‍যুক্তরাষ্ট্র, বেরোল গোপন তথ্য

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

স্টারলিংক ঠেকাতে তৎপর ইরান, নিচ্ছে একাধিক পদক্ষেপ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

ইরান-রাশিয়াকে নিয়ে ইংলিশ গোয়েন্দা সংস্থার গুরুতর অভিযোগ

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

আরও পড়ুন

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মাঠে নামছে ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ কেতাবচি?

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম