Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

রোজায় প্রকাশ্যে পানাহার, নাইজেরিয়ায় ৮০ জন আটক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৭:০৯ পিএম

রোজায় প্রকাশ্যে পানাহার, নাইজেরিয়ায় ৮০ জন আটক

ছবি: বিবিসি

Advertisement

রমজান মাসে দিনের বেলায় জনসম্মুখে খাওয়ার অভিযোগে উত্তর নাইজেরিয়ার কানো রাজ্যে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

দেশটির ইসলামিক শরিয়া পুলিশ সীমিত সময়ের জন্য তাদের আটক করেছে । খবর বিবিসির।

আটককৃত ব্যক্তিদের সকলেই মুসলিম বলে কানো রাজ্যের মুখপাত্র আদামু ইয়াহইয়া নিশ্চিত করেছেন।  

রোজায় দিনের বেলায় খাওয়ার অভিযোগে অমুসলিমদের কোনো ধরণের আইনের আওতায় আনা হয় না বলেও জানান তিনি।  

কানো রাজ্যের এ মুখপাত্র বলেন, আটককৃতদের কয়েকজন জানিয়েছেন যে তারা রমজানের চাঁদ নিজে না দেখায় রোজা পালন করেন না আর অন্যান্যরা অসুস্থতাকে রোজা না রাখার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তবে কর্তৃপক্ষ তাদের সবার যুক্তিকেই ভিত্তিহীন বলে দাবি করেছে।

প্রথমবারের মতো আইন অমান্য করায়  আটককৃত ৮০ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে পরবর্তীতে ধরা পড়লে আদালতে পাঠানো হবে বলে তাদের হুশিয়ার করে দেয়া হয়।  

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানের পুরো সময়জুড়েই যেসব মুসলিমরা রোজা রাখেন না, তাদের বিরুদ্ধে অভিযান চলবে।

২০০০ সালের পর থেকে উত্তর নাইজেরিয়ার যেসব রাজ্যে শরিয়া আইন কার্যকর করা হয়, কানো তার মধ্যে একটি।
 

Advertisement

রোজা পানাহার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম