Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনি জাতি ইরানের প্রতি কৃতজ্ঞ: হামাস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৩:৩৩ পিএম

ফিলিস্তিনি জাতি ইরানের প্রতি কৃতজ্ঞ: হামাস

হামাসের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল রেদওয়ান। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব কুদস দিবসের বিক্ষোভে লক্ষ-কোটি মুসলমানের অংশগ্রহণ ইসরাইলের মিত্র আরব দেশগুলোর প্রতি চপেটাঘাত বলে মন্তব্য করেছেন হামাসের কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাইল রেদওয়ান।

শুক্রবার গাজায় আল কুদস দিবসের বক্তৃতায় তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের এ অংশগ্রহণ দখলদার ইসরাইল সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যেসব আরব নেতা উঠেপড়ে লেগেছেন তাদের প্রতি চপেটাঘাত করেছে।

পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে সমর্থন ও সহায়তার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান এ হামাস নেতা।  

ইসমাইল রেদওয়ান বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের লক্ষ্যে ‘বিশ্ব কুদস দিবস’ ঘোষণার পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের আর্থিক, নৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ার জন্য ফিলিস্তিনি জাতি ইরানের প্রতি কৃতজ্ঞ। 

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানের ধর্মীয় নেতা ইমাম খোমেনী (রহ.) ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করার লক্ষ্যে রমজানের শেষ শুক্রবারকে 'আল-কুদস দিবস' হিসেবে ঘোষণা করেন। সে থেকে প্রতিবছর এ দিন আল-কুদস দিবস পালন করা হচ্ছে। গতকাল বিশ্বের বিভিন্ন দেশে আল কুদস দিবসের বিক্ষোভে অংশ নেন মুসলমানরা।

Advertisement

ইরান ফিলিস্তিন

Advertisement

আরও পড়ুন

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

‘গল্পের জাদুকর’ জেফরি আর্চার আর নেই

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

বাল আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

সৌদিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত মক্কা প্রতিরক্ষা জোট

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

হিজাব পরে ছবি তোলায় তুর্কি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ফ্রান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম