Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ফেরি ডুবে নিহত ১৭

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ০১:৫৯ পিএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ফেরি ডুবে নিহত ১৭

Advertisement

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা হয় আরও ৩১ জনকে, নিখোঁজ রয়েছেন চারজন। ফেরিতে ৬১ আরোহী ছিলেন।

পুলিশের মতে, উত্তাল সমুদ্রে ফেরিটি অতিরিক্ত যাত্রী পরিবহন করছিল।  খবর আনাদোলুর।
 
স্থানীয় সময় সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে- তালিকার বাইরেও ফেরিতে যাত্রী পরিবহনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারাং মাঞ্জেরা জানান, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ফেরি সোমবার মাদুরা দ্বীপের কাছাকাছি উত্তাল সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে।

৩২ ফুট লম্বা পুরনো ধাঁচে তৈরি ফেরিটি বড় বড় ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয় জেলেরা ঘটনাটি পুলিশকে জানান।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। গত বছরেও সুমাত্রা দ্বীপে যাত্রীবাহী ফেরি ডুবে ১৬০ জন মারা যান।

 

Advertisement

ফেরি ডুবে নিহত ১৭

Advertisement

আরও পড়ুন

রয়টার্সের জরিপ মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

মধ্যবর্তী নির্বাচনের আগে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভাগ্য পরীক্ষা, ঝুঁকিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে?

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

জাপানে বাড়ছে প্রকাশ্য পতিতাবৃত্তি, ক্রেতাদের শাস্তির দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম