Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতীয় আগ্রাসনের জবাব দেয়া হবে: ইমরান খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০১:৪৯ এএম

ভারতীয় আগ্রাসনের জবাব দেয়া হবে: ইমরান খান

ছবি: এএফপি

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারত যদি কোনো অপরিণামদর্শী অঘটন কিংবা আগ্রাসন চালায়, তবে তার দেশ উপযুক্ত জবাব দেবে। রুশ গণমাধ্যম স্পুটনিকের খবরে এমন তথ্য জানা গেছে।

রোববার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকের তিনি এমন কথা বলেন। 

নিয়ন্ত্রণ রেখা বরাবর আজাদ জম্মু ও কাশ্মীরে বেসামরিক লোকজনকে নিশানা করে ভারতীয় সেনাবাহিনীর গুচ্ছ গোলা নিক্ষেপের পর ইমরান এই বৈঠকের ডাক দেন।

এতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও অন্যান্য সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজাদ কাশ্মীরে অস্থিতিশীলতা বাড়াতে ভারতীয় চেষ্টার নিন্দা জানানো হয়েছে বৈঠকে। বিবৃতিতে বলা হয়, আফগান সংঘাত নিরসনের দিকে যখন আন্তর্জাতিক সম্প্রদায় ও পাকিস্তান আলোকপাত করছে, তখন এই অস্থিতিশীলতার চেষ্টা করা হচ্ছে।

বৈঠকে বলা হয়, ভারতীয় আগ্রাসনে সহিংসতার মাত্রা বেড়ে যাবে এবং তা অস্থিতিশীলতার অনুঘটক হিসেবে কাজ করবে।

এদিকে কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের খাওয়াপাড়া জেলায় ভারতীয় বাহিনী সাতজনকে হত্যা করেছে। 

Advertisement

ইমরান

Advertisement

আরও পড়ুন

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

ধনুশের রাজনীতিতে আসার জল্পনাকে স্বাগত জানাল টিভিকে, বিজয়কে বলল ‘অনুপ্রেরণা’

অস্ট্রেলিয়া নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা, এক পা বিচ্ছিন্ন

নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

ইউরোপজুড়ে গুগলের ক্লাউড সেবায় বিপর্যয়, বন্ধ ব্যাংকিং ও অনলাইন পরিষেবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম