Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পিএম

মেয়রের বাসায় ১৩ টন স্বর্ণ ও ৩১ লাখ কোটি টাকা!

ছবি: সংগৃহীত

Advertisement

নাম জাং কিউ। চীনের হাইনান প্রদেশের ডানজু শহরের সাবেক মেয়র। তার মালিকানায় রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি। আর সেই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১৩ টন স্বর্ণ। 

শুধু তা-ই নয়, পাওয়া গেছে বিলিয়ন বিলিয়ন ডলার, ইউয়ান ও ইউরোর বিরাট গুদামও। সেই গুদাম থেকে পাওয়া গেছে কয়েকশ’ মিলিয়ন মার্কিন ডলার এবং প্রায় ৩৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৩৪ বিলিয়ন ইউরোর পরিমাণ দাঁড়ায় ৩১ লাখ কোটি টাকা।

দুর্নীতির অভিযোগে মেয়রের বাড়িতে অনুসন্ধান করার আদেশ দেয় দেশটির জাতীয় তত্ত্বাবধান কমিশন (এনএসসি)। 

আন্তর্জাতিক পর্যায়ে এক ভরি সমান ১১.৬৬ গ্রাম (প্রায়)। বাংলাদেশে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৬ হাজার ৮৬২ টাকা। আবার এক টন সমান এক হাজার কেজি। অর্থাৎ ১৩ টন সমান ১৩ হাজার কেজি। সে হিসাবে ১৩ হাজার কেজি স্বর্ণের দাম কত হবে! আর এ পরিমাণ স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ২০১৩ সালে রাষ্ট্রপতি হিসেবে শি জিনপিং দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিয়ে আসছেন।

Advertisement

চীন সোনা ১৩ টন স্বর্ণ

Advertisement

আরও পড়ুন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

বিজেপি-শিবসেনা জোটের সম্পর্কে ফাটল, ভারতের রাজনীতিতে কী ঘটছে?

সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন এনএসআই মহাপরিচালক

সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন এনএসআই মহাপরিচালক

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম