Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

স্বামীকে তালাক দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯, ১০:৩৯ এএম

স্বামীকে তালাক দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে!

Advertisement

স্বামীকে তালাক দিয়ে মেয়ের ভাসুরকে বিয়ে করেছেন এক নারী। যাকে বিয়ে করেছেন সেই তরুণ ওই নারীর চেয়ে ১৫ বছরের ছোট।

সম্প্রতি ভারতের পাঞ্জাবের মালিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর গাল্ফ নিউজ।

নিজের মেয়ে জামাইয়ের বড় ভাইকে বিয়ের ঘটনায় বিস্মিত দুই পরিবার। কেউ এ বিয়ে মেনে নিচ্ছে না। তাছাড়া তাদের বয়সের বেশ পার্থক্য রয়েছে। নারীর বয়স ৩৭ বছর। যাকে তিনি বিয়ে করেছেন তার বয়স ২২ বছর। 

খবরে বলা হয়, নিজের মেয়ের ভাসুরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর ওই নারী চলতি মাসের শুরুতে বর্তমান স্বামীকে ডিভোর্স দেন।

তবে তার মেয়ে-জামাই কেউ তাদের এই সম্পর্কের কথা জানতো না। গত ১৪ অক্টোবর বাপের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাক হন তার মেয়ে। তারপরই মূলত ঘটনাটি জানাজানি হয়। 

তবে উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে।

ফলে আদালতের দারস্থ হয়েছেন এই নব দম্পতি। উভয়ের পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার জন্য আদালতে আবেদন করেন তারা। 

Advertisement

স্বামী তালাক ভাসুর বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম