Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুতিন-এরদোগান বৈঠকে সীমান্ত থেকে কুর্দিদের সরিয়ে নেয়ার সম্মতি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ১১:৩২ এএম

পুতিন-এরদোগান বৈঠকে সীমান্ত থেকে কুর্দিদের সরিয়ে নেয়ার সম্মতি

Advertisement

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার সোচি শহরে এক বৈঠকে উত্তর সিরিয়া পরিস্থিতি নিয়ে ১০ ধারার একটি সমঝোতায় পৌঁছেছেন।

রাশিয়ার অবকাশযাপন কেন্দ্র সোচিতে দুই নেতা মঙ্গলবার টানা প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন। খবর স্পুটনিকের।

সমঝোতায় পুতিন ও এরদোগান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।

সেই সঙ্গে তারা বলেছেন, সিরিয়ায় যেকোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। সমঝোতা অনুযায়ী সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ ও তাল-রাফয়াত শহর থেকে কুর্দি গেরিলারা সরে যাবেন।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাশিয়ার মিলিটারি পুলিশ ও সিরিয়ার সীমান্তরক্ষী বাহিনী উত্তর সিরিয়ার যেসব এলাকায় প্রবেশ করবে সেসব এলাকায় তুর্কি সেনাবাহিনী অভিযান চালাবে না।

কুর্দি গেরিলারা যাতে সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরে যেতে পারে সে বিষয়টি তদারকি করা হবে এ পদক্ষেপের লক্ষ্য। এই প্রক্রিয়া ১৫০ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ ছাড়া আস্তানা আলোচনার ভিত্তিতে রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখতেও দুই নেতা সম্মত হয়েছেন।

ইরানের উদ্যোগে এবং রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় ২০১৭ সালের জানুয়ারি মাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়াবিষয়ক শান্তি আলোচনা শুরু হয়েছিল, যা দেশটির সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে ব্যাপক ভূমিকা রাখে।

তুরস্কের সেনাবাহিনী গত ৯ অক্টোবর থেকে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ও তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে কুর্দি গেরিলাদের মূলোৎপাটনে সিরিয়া সীমান্তে হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের চাপে অবশ্য ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্কের এরদোগান সরকার। যুদ্ধবিরতির ওই সময়সীমা শেষ হওয়ার আগেই তুর্কি ও রুশ প্রেসিডেন্টের মধ্যে এ সমঝোতা হলো।

উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর ওয়াশিংটনের সবুজ সংকেত নিয়ে তুরস্ক সিরিয়ায় হামলা চালায়।  

 

Advertisement

কুর্দি পুতিন-এরদোগান

Advertisement

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

এবার দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরের কাছে ‘প্রজেক্টাইল’

এবার দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরের কাছে ‘প্রজেক্টাইল’

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মুম্বাইয়ে আটক ইমরান খান

মুম্বাইয়ে আটক ইমরান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম