এবার দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরের কাছে ‘প্রজেক্টাইল’
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী জোট।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী এলাকায় ওই প্রজেক্টাইলটি পতিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মিসাইল ছুড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে মিসাইলটি সরাসরি আঘাত হানে। এতে কয়েক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
এ ঘটনার পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ছুটে যেতে দেখা গেছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় আঘাত হেনেছে। রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান তিনি। এসব হামলায় আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
