Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুতিনকে ধন্যবাদ দিলেন কুর্দিশ বাহিনী প্রধান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৪:০১ পিএম

পুতিনকে ধন্যবাদ দিলেন কুর্দিশ বাহিনী প্রধান

ছবি: আরটি অনলাইনের

Advertisement

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সোইগুর সঙ্গে আলাপকালে মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন কুর্দিশ এসডিএফ প্রধান মজলুম আবদি।

তিনি বলেন, সীমান্তে টহল দিতে সিরীয় বাহিনী ও রাশিয়ার সামরিক পুলিশকে সহায়তা করবে কুর্দিশ যোদ্ধারা। রুশ গণমাধ্যম আরটির খবরে এমন তথ্য জানা গেছে।

একটি ভিডিও লিংকের মাধ্যমে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা ও সেনাপ্রধানের সঙ্গে সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সেসের(এসডিএফ) আলোচনা হয়েছে বুধবার।

এসময় রুশ কর্মকর্তাদের সঙ্গে উত্তর সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেন এসডিএফ প্রধান। রুশ সামরিক পুলিশ ও সিরীয় সেনা ইউনিটসের প্রতি তিনি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন।

মজলুম আবদি বলেন, বর্তমানে বিভিন্ন স্থানে রাশিয়ার সামরিক পুলিশ ও সিরীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা তাদের সব ধরনের সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছি।

কুর্দিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসডিএফ প্রধান।

ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে সই হওয়া চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন মজলুম আবদি ও সোইগু।

এসময় রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেসামরিক লোকজনকে বাড়িঘর ছেড়ে কোথাও যেতে হবে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Advertisement

তুর্কি

Advertisement

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

এবার দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরের কাছে ‘প্রজেক্টাইল’

এবার দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরের কাছে ‘প্রজেক্টাইল’

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মুম্বাইয়ে আটক ইমরান খান

মুম্বাইয়ে আটক ইমরান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম