Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের নতুন প্রধান বিচারপতি কে এই অরবিন্দ বোবদে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ০২:১৪ পিএম

ভারতের নতুন প্রধান বিচারপতি কে এই অরবিন্দ বোবদে?

ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। ছবি- দ্য হিন্দু

Advertisement

ভারতের ৪৭তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি শারদ অরবিন্দ বোবদে।

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। ২০২১ সালের এপ্রিল মাস পর্যন্ত এই পদে আসীন থাকবেন বোবদে। খবর এনডিটিভির।

এদিকে সরকারিভাবে এদিনই অবসর নেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বাবরি মসজিদ মামলার বিতর্কিত রায়ের পরই তিনি কার্যত অবসরে চলে যান।

অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকারসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান প্রক্রিয়ার অংশ ছিলেন ৬৩ বছর বয়সী বিচারপতি বোবদে।

২০১৫ সালে আধার কার্ডসংক্রান্ত মামলায় তিন সদস্যের বেঞ্চে ছিলেন তিনি। যৌন হেনস্তার মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নির্দোষ সার্টিফিকেট দেয়া তিন সদস্যের ইন-হাউস কমিটির প্রধানও ছিলেন তিনি।

এক কথায় বলা যায়, ক্ষমতাসীন দল বিজেপির সবচেয়ে পছন্দের লোক নতুন এই প্রধান বিচারপতি।

কে এই অরবিন্দ বোবদে?

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, ৬৩ বছর বয়সী শারদ অরবিন্দের জন্ম ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে। আইনজীবী পরিবারের সন্তান তিনি। তার বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী অরবিন্দ শ্রীনিবাস বোবদে।

নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এলএলবি পাস করে ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন বিচারপতি বোবদে।

মুম্বাই হাইকোর্টের নাগপুর বেঞ্চে ২১ বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি।

২০০০ সালে মুম্বাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করেন। ২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন বোবদে।

বিচারপতি বোবদে বাবরি মসজিদ মামলাসহ একাধিক বিখ্যাত মামলার রায়দান প্রক্রিয়ার অংশ ছিলেন। ২০১৫ সালে আধার কার্ড সংক্রান্ত মামলায় তিন সদস্যের বেঞ্চে ছিলেন তিনি। 

যৌন হেনস্তার মামলায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিন চিট দেওয়া তিন সদস্যের ইন-হাউস কমিটির প্রধানও ছিলেন তিনি।

Advertisement

বোবদে প্রধান বিচারপতি

Advertisement

আরও পড়ুন

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

১৯৪৬ সালের পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেমন ছিল ক্ষমতাসীনদের ফল?

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

ব্যাংকক বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে আটকে গেল বিশাল উড়োজাহাজ

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম