Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রথম কোনো নারী পাইলটকে স্বাগত জানাল ভারতীয় নৌবাহিনী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:১১ পিএম

প্রথম কোনো নারী পাইলটকে স্বাগত জানাল ভারতীয় নৌবাহিনী

ছবি: সিএনএন

Advertisement

প্রথমবারের মতো কোনো নারী পাইলটকে স্বাগত জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। সাব-লেফটেন্যান্ট শিভানগি নামের ওই নারী যখন একটি বিমানের নিয়ন্ত্রণ হাতে নেন, তখন তা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই ধরে নেয়া হয়েছে।

সোমবার ২৪ বছর বয়সী শিভানগির একটি অনুষ্ঠানে যৌথ নৌ অভিযানে যোগ দেয়ার কথা রয়েছে।

মার্কিন সংবাদ নেটওয়ার্ক সিএনএনকে তিনি বলেন, এটা একটা বড় ঘটনা। আমাদের সবারই বড় দায়িত্ব রয়েছে। আমি জানি, আমাকে ভালো করতে হবে।

২০১৮ সালে ভারতীয় নৌ একাডেমিতে নিজের মৌলিক প্রশিক্ষণ শেষ করেন শিভাজি। 

এরপর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তিনি ভারতীয় নৌবিমান স্কোয়াড্রন, দ্য আইএনএএস ৫৫০-এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

১৯৯২ সালের আগ পর্যন্ত কেবল নারীদের চিকিৎসা সেবার অনুমোদন দিয়েছিল ভারতীয় নৌবাহিনী। 

ডরনিয়ার বিমানের ডানা উড়াবেন শিভাজি। পরিবহন ও নৌজরিপে এই বিমানটি কাজ করছে। এই বৈমানিক বলেন, আমরা এটি উদ্ধার অভিযানে ব্যবহার করবো। এছাড়া আহতদের পরিবহনেও বিমানটি কাজ করবে।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য বিহারের মুজফরপুরে বেড়ে উঠেছেন শিভানগি। তরুণ বয়স থেকেই তিনি পাইলট হওয়ার স্বপ্ন দেখছিলেন।

তিনি বলেন, আমার বয়স যখন ১০ বছর। আমি দাদার বাসায় ছিলাম। সেখানে কয়েক জন মন্ত্রী লোকজনের সঙ্গে দেখা করতে আসতেন। এসব ঘটনা দেখতে আমি দাদার সঙ্গে একদিন গেলাম। তখন এক লোককে দেখলাম যিনি বিমান চালাতেন। এ ঘটনা আমাকে বেশ উৎসাহিত করেছিল।

Advertisement

ভারত পাইলট

Advertisement

আরও পড়ুন

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতি শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতি শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

২৭৭ সেনার লাশ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

জাপানে যাত্রীবাহী বিমানের ভেতর সাপ, অতঃপর...

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম