Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ করবে পাকিস্তান সরকার

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০২:৫৩ পিএম

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ করবে পাকিস্তান সরকার

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওন। ছবি: ডন

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওন বলেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দেয়া বিশেষ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে রিভিউ করবে সরকার।  এ বিষয়টি ইমরান খান দেশে ফেরার পরই দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

তিনি বলেন, আগামীকাল ইমরান খান দেশে ফিরছেন। দেশে ফেরার পর আইনি বিষয়গুলো পর্যালোচনা করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে।  মঙ্গলবার রায় প্রকাশের পর তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

বর্তমানে ইমরান খান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সফরে দেশের বাইরে রয়েছেন। 

মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওন বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে।

এদিকে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ওই রায়ের প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় বলেছেন, এই রায়ে আমাদের কী লাভ হবে, এটি আমাদের পারস্পরিক দূরত্ব ও বিভাজন বৃদ্ধিতে সহায়ক হবে না?  

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, আমাদের নতুন সংলাপ প্রয়োজন। নতুন সমঝোতা প্রয়োজন।

প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত।

মঙ্গলবার বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করে।

বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম।

দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পক্ষে আইনজীবী আলী জিয়া বাজওয়া সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন।

২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান।

২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এই মামলার রায় আদালতে ঝুলে ছিল।

Advertisement

পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম