Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়: পাকিস্তান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম

বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়: পাকিস্তান

পাকিস্তানের জঙ্গি বিমান। ফাইল ছবি

Advertisement

নতুন সেনাপ্রধানের বক্তব্যের পর দিল্লিকে হুশিয়ারি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়।খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের। 

ভারতের নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানের বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার ইসলামাবাদের পক্ষ থেকে ভারতে এসব কড়া বার্তা দেয়া হয়।  এতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীর পেরিয়ে দেশের অভ্যন্তরে হামলা সম্পর্কিত বিষয়টির প্রতিবাদ জানানো হয়।  পাকিস্তান দিল্লির সেনাপ্রধানের  বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ বলেও উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এতে কোনো সন্দেহ নেই দেশের অভ্যন্তরে ভারতের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।  

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয় ‘ভারতের উসকানি সত্ত্বেও পাকিস্তান এ অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।’ 

এর আগে বুধবার ভারতের ২৮ তম সেনাপ্রধান জেনারেল নারাভানে দায়িত্বগ্রহণের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের বলেন, ‘নয়া দিল্লি প্রতিরোধের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলার অধিকার রাখে’।  

পিটিআইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে।  সন্ত্রাসবাদ মদদের নীতি যদি পাকিস্তান পরিহার না করে, আমরা সন্ত্রাসের হুমকি প্রতিরোধে হামলা চালানোর অধিকার রাখে।  এটি আমরা সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটের অভিযান দিয়ে প্রকাশ করেছি।’ 

মঙ্গলবার ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি দেশটির ২৮তম সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন।

Advertisement

বালাকোট ভারত যেন ভুলে না যায় পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

পিএইচপির এক ত্রুটিতেই বিশ্বজুড়ে অনলাইন সেবায় বিপর্যয়, ঝুঁকিতে কোটি সার্ভার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম