Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৮ বছরের মধ্যে প্রথম জুমার ইমামতিতে আয়াতুল্লাহ খামেনি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:০৩ এএম

৮ বছরের মধ্যে প্রথম জুমার ইমামতিতে আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানী তেহরানে শুক্রবারের জুমার নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত আট বছরের মধ্যেই এই প্রথম তিনি জুমার ইমামতিতে যাচ্ছেন বলে বিবিসির খবরে জানা গেছে।

গত সপ্তাহে তেহরানে ‘ভুলবশত’ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার। বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইরানে মতানৈক্যের বিরল দৃষ্টান্তের মধ্যেই কীভাবে বিমানটি ভূপাতিত হয়েছে, তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রুহানি।

কিয়েভগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনস বোয়িংয়ের ৭৩৭-৮০০-তে ১৭৬ যাত্রী ছিলেন। এতে অনেক কানাডীয় যাত্রীও ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় বিমানটি।

ইরানের সংবাদ সংস্থা মেহেরের খবরে জানা গেছে, ৮০ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি তেহরানের মোসাল্লা মসজিদে চলতি সপ্তাহের জুমার নামাজের ইমামতি করবেন। কিন্তু এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে সম্পর্কে কোনো আভাস দেয়নি।

এক কর্মকর্তা বলেন, ইরানিরা ফের তাদের ঔদার্য ও ঐক্য প্রদর্শন করেছেন।

এর আগে ২০১২ সালে ইসলামী বিপ্লবের ৩৩তম বার্ষিকীতে জুমায় ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এ নেতা। তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল।

এ ধরনের উপলক্ষগুলোতে তিনি আরবি ভাষায় খুতবা দেন। আরব বিশ্বের বিভিন্ন ঘটনাবলিকে তিনি ইসলামের জাগরণ হিসেবে দেখাতে চান। তবে খামেনি বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে থাকা বিপ্লবী গার্ডসকে সুরক্ষা দিতে চাচ্ছেন বলেই ধরে নেয়া হচ্ছে।

দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহদি খালাজি বলেন, জুমার নামাজের এই ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে। ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান, তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয়।

তিনি বলেন, জুমার ইমামতি সাধারণত খুতবা দেয়ার ভালো দক্ষতাসম্পন্ন ধর্মীয় নেতাদেরই দায়িত্ব।

Advertisement

খামেনি

Advertisement

আরও পড়ুন

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম