Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হনুমানের লাথিতে মুখ থুবড়ে পড়ে গেল ভারতীয় পুলিশ! ভিডিও ভাইরাল

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ এএম

হনুমানের লাথিতে মুখ থুবড়ে পড়ে গেল ভারতীয় পুলিশ! ভিডিও ভাইরাল

Advertisement

মাঠে মহড়া দিচ্ছিল একদল ভারতীয় পুলিশ। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্যের ওপর হামলে পড়ে হনুমান। তার সজোরে লাথিতে ভার সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যান ওই পুলিশকর্মী।

আর এ দৃশ্য দেখে হাসির রোল পুলিশ লাইনে। খবর এনডিটিভির।

জানা গেছে, আইপিএস পঙ্কজ নৈন এই ভিডিও টুইটারে ছেড়েছেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। 

পঙ্কজ নৈন লিখেছেন, ঠিকভাবে মহড়া না দিলে প্রশিক্ষকের যা করা উচিত, সেটাই ও (হনুমান) করেছে। সঙ্গে স্মাইলি ইমোজিও দিয়েছেন ওই আইপিএস।

ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় পেছন থেকে লাফ দিয়ে এসে ওই পুলিশ সদস্যকে লাথি মারে একটি হনুমান। পেছন ফিরে এটা দেখে যারপরনাই বিব্রত হন ওই পুলিশকর্মী। 

জানা গেছে, ৩১ জানুয়ারি শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে, তা ৪ হাজার লাইকও পেয়েছে। শেয়ার করেছেন প্রায় ১০০ জন। 

অনেকেই বলেছেন, মহড়ার সময় সেই পুলিশকর্মী লাইনের বাইরে ছিলেন। হনুমান লাথি মেরে তাকে ভিতরে ঢুকিয়েছে; এ ধরনের মন্তব্যেও উঠেছে হাসির রোল। 

কেউ কেউ লিখেছেন, পুরনো কোনো প্রতিশোধ, লাথি মেরে নিল সেই হনুমান।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

Advertisement

হনুমান পুলিশ

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম