Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিল গেটস কন্যা বিয়ে করছেন মুসলিম যুবককে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৯ পিএম

বিল গেটস কন্যা বিয়ে করছেন মুসলিম যুবককে

Advertisement

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটসের মন জয় করেছেন এক মিসরীয় মুসলিম তরুণ। ওই তরুণের নাম নায়েল নাসের। ঘোড়দৌড়বিদ হিসেবে সে প্রতিষ্ঠিত।

নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। 
ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা।

প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।

জেনিফারের এই বন্ধনে বেজায় খুশি মাইক্রোসফটের পুরোধা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল।

সৌদি আরবভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, ২৬ বছর বয়সী নেসারের মা-বাবা মিশরীয়। বাবা-মায়ের কর্মস্থল কুয়েতে তার শৈশব কেটেছে। এরপর ২০০৯ সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ঘোরদৌড়ে তার আগ্রহ জাগে।

Advertisement

বিয়ে বিল গেটস

Advertisement

আরও পড়ুন

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম