Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

জার্মানির মিউনিখে চলছে বিশ্বের অন্যতম বড় উৎসব অক্টোবর ফেস্ট। আর এ উৎসবেই নারীদের স্কার্টের নিচে গোপনে ছবি ও ভিডিও ধারণ ঠেকাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নারী দর্শনার্থীদের বিনামূল্যে সাইক্লিং শর্টপ্যান্ট দেওয়া হচ্ছে।

উদ্যোগটি নেওয়া হয়েছে অক্টোবর ফেস্টের অন্যতম পুরোনো ও জনপ্রিয় রাইড ‘টয়ফেলসরাড’ বা ‘ডেভিলস হুইল’কে ঘিরে। রাইডটির অপারেটর এলিজাবেথ পোলাচি গত তিন বছর ধরে নারীদের বিনামূল্যে শর্টস দিয়ে আসছেন। চলতি বছরই তিনি ১০০টির বেশি শর্টস বিতরণ করেছেন।

ডেভিলস হুইল মূলত একটি বড় গোলাকার প্ল্যাটফর্ম। রাইড শুরু হওয়ার পর এটি ক্রমেই দ্রুত ঘুরতে থাকে। একপর্যায়ে আরোহীরা ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় নারীদের স্কার্ট কিংবা ঐতিহ্যবাহী জার্মান পোশাক ‘ডির্ন্ডল’ ওপরে উঠে যাওয়ার সুযোগ তৈরি হয়। আর সেই দৃশ্য গোপনে ধারণ করতে ভিড়ের মধ্যে থাকা কেউ কেউ মোবাইল ফোন ব্যবহার করেন।

পরে এসব ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিছু ভিডিও এরই মধ্যে লাখোবার দেখা হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম বিআরের এক অনুসন্ধানে জানা গেছে, একটি ভিডিও অনলাইনে প্রকাশ করে এক নারী প্রায় ৯ হাজার ইউরো আয় করেছেন।

জার্মানির অন্যতম প্রভাবশালী সংবাদপত্র সুডুচে জেইতুং জানিয়েছে, ডেভিলস হুইলে নারীদের ধারণ করা অন্তত ৩২ হাজার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে নারীদের অন্তর্বাস দেখা গেছে। এমনকি কিছু ছবিকে ডিজিটালি সম্পাদনা করে নারীদের নগ্ন দেখানোর ঘটনাও ঘটেছে।

৮০ বছর বয়সী পোলাচি বিবিসিকে বলেন, নারীরা যাতে রাইডে উঠে নিরাপদ ও স্বস্তিবোধ করেন, সেটিই তার প্রধান লক্ষ্য। মানুষকে সুরক্ষিত রাখতে যা করার সম্ভব, তিনি তা করতে চাই। শর্টস কিনে বিতরণ করা ব্যয়বহুল হলেও নিজের মানসিক শান্তির জন্য এটি মূল্যবান।

ডেভিলস হুইলের তাঁবুতেও এ বিষয়ে সতর্কবার্তা টানানো হয়েছে। জার্মান ও ইংরেজি ভাষার পোস্টারে স্পষ্টভাবে বলা হয়েছে, কারও স্কার্টের নিচে গোপনে ছবি বা ভিডিও ধারণ করা অপরাধ।

বাভারিয়ান পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবারফেস্টে ‘আপস্কার্টিং’-এর অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালে গ্রেফতার হয়েছিলেন সাতজন। চলতি বছরও এক ৪৫ বছর বয়সি সুইস নাগরিককে এক জার্মান নারীর ডির্ন্ডলের নিচে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

জার্মান আইনে কারও পোশাকের নিচে গোপনে ছবি বা ভিডিও ধারণ অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

তবে ডিজিটাল সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তাকারী জার্মান সংগঠন ‘হেট এইড’-এর প্রধান জোসেফিন ব্যালন বলছেন, বিদ্যমান আইন সব ধরনের পরিস্থিতিতে নারীদের যথেষ্ট সুরক্ষা দিতে পারে না। বিশেষ করে স্কার্ট হঠাৎ ওপরে উঠে যাওয়ার পর সেই দৃশ্যের ছবি তোলা হলে আইনের প্রয়োগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে অক্টোবর ফেস্টে ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতাদের ভিডিও ধারণেও কড়াকড়ি করেছে মিউনিখ কর্তৃপক্ষ। উৎসবস্থল থেকে লাইভস্ট্রিম নিষিদ্ধ করা হয়েছে। সেখানে ভিডিও ধারণ করতে হলে শহর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্র নিতে হচ্ছে। চলতি বছর পণ্য প্রচার ও স্পনসরশিপের মাধ্যমে আয় করা ইনফ্লুয়েন্সারদের জন্য শত শত অনুমতিপত্র দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন?

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে এফ-১৬ বিধ্বস্ত

জার্মানির মার্কিন বিমানঘাঁটিতে এফ-১৬ বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও এক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

এনডিটিভির বিশ্লেষণ জার্মানি-ইতালির উগ্র ডানপন্থি দলগুলোর মেলবন্ধন, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কী?

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

আরও পড়ুন

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অক্টোবর ফেস্টে নারীদের বিনামূল্যে দেওয়া হবে শর্টপ্যান্ট, নেপথ্যে যে কারণ

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

অভিভাবকত্ব হারিয়ে মেয়েকে গুলি করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

ভারতে আবারও আন্দোলনের ডাক দিল ‘ককরোচ’রা

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম