Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হঠাৎ ভেঙে পড়ল ফুটওভার ব্রিজ, নিহত ২

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৮ এএম

হঠাৎ ভেঙে পড়ল ফুটওভার ব্রিজ, নিহত ২

Advertisement

ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়।যতই সময় যাচ্ছে ভিড় বাড়ছেই। এরই মাঝে স্টেশনের ওপরে থাকা ফুটওভার ব্রিজ হুড়মুড়িয়ে হঠাৎ ভেঙে পড়ল যাত্রীদের ওপর।  

এই দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে কমপক্ষে ৮জন যাত্রীকে গুরুতর আহত স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার ভারতের ভোপালের একটি রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার সকালে ভোপাল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনের অপেক্ষায় ওই ফুটব্রিজের নীচে অনেকেই দাঁড়িয়েছিলেন। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা জানা না গেলেও ১০জন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২ জন মারা যায়।

ব্রিজের একাংশ ভেঙে পড়ে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ব্রিজ ভেঙে পড়লে গোটা স্টেশনের সবাই আহত হতো। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন যাত্রীরা।

এ বিষয়ে স্থানীয় রেলওয়ের মুখপাত্র আইএ সিদ্দিকি ইন্ডিয়ান টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত ২ জন মারা গেছেন। বাকি ৮ জনের কারোরই গুরুতর চোট লাগেনি।  কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

ব্রিজ আহত নিহত

Advertisement

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

যন্তর মন্তরে আর বিক্ষোভ না করার প্রতিশ্রুতি সিজেপির ২ নেতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম