প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সিরিয়ার দক্ষিণাঞ্চলে এক প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দারা প্রদেশের জামলা এলাকায় এ ঘটনা ঘটে।
সানার তথ্য অনুযায়ী, দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রাম জামলায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ দারা জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ইসরাইলি বাহিনী গ্রামটিতে প্রবেশ করে বিভিন্ন স্থানে তল্লাশি চালায়, সাধারণ মানুষের বাড়ির ছাদে স্নাইপার মোতায়েন করে এবং আবাসিক এলাকাগুলোতে ‘নির্বিচারে’ গুলি চালায়। সূত্র: আল জাজিরা

