Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সেই প্রমোদতরীর যাত্রীদের বিনামূল্যে আইফোন দিল জাপান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০ এএম

সেই প্রমোদতরীর যাত্রীদের বিনামূল্যে আইফোন দিল জাপান

Advertisement

চীনের প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়া জাপের বিলাসবহুল প্রমোদতরীর কয়েক হাজার যাত্রী ইয়োকোহামা সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজটিতে আটকা পড়ে আছেন।

এতে ক্রু ও যাত্রী মিলে তিন হাজার ৭০০ আরোহী ছিলেন। একে একে সবার স্বাস্থ্য পরীক্ষা করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়।

আটকেপড়া এসব যাত্রীর মধ্যে বিনামূল্যে আইফোন বিতরণ করেছে জাপান সরকার। গত ৩ ফেব্রুয়ারি জাহাজটি টোকিও ইয়োকোহামা বন্দরে আলাদা একটি পোতাশ্রয়ে নোঙর করা হয়।

এর মধ্যে জাহাজের মার্কিন যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে সোমবার বিশেষ বিমানে নিজ দেশে ফিরে যান। ৪০০ মার্কিন যাত্রী ফিরে গেলেও এদের মধ্যে ৪০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় তাদের জাপানের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এখন পর্যন্ত ডায়মন্ড পিন্সেস নামে প্রমোদতরীটির সাড়ে তিনশ' যাত্রীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে। করোনাভাইরাস সংক্রমণের খবর আসার পর থেকেই এই বিলাসবহুল জাহাজটিকে আলাদা করে রাখা হয়েছে।

জাহাজের যাত্রী ও কর্মীদের মোট দুই হাজার আইফোন দিয়েছে জাপান সরকার। ডাক্তারের সঙ্গে যোগাযোগ, ওষুধের আবেদন ও আতঙ্ক থেকে বাঁচতে মনোবিদদের সঙ্গে যোগাযোগের জন্য এই ব্যবস্থা নিয়েছে জাপান সরকার।

জাপান সরকারের বিভিন্ন দফতর একত্রিত হয়ে জাহাজে মোট দুই হাজার আইফোন পাঠানো হয়েছে। এসব ফোনেই লাইনঅ্যাপ প্রি-ইনস্টল আছে।

এই অ্যাপ ব্যবহার করে জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই জাহাজের প্রত্যেক কেবিনে যেন একটি আইফোন থাকে তা নিশ্চিত করার চেষ্টা করেছে জাপান সরকার।

Advertisement

জাপান

Advertisement

আরও পড়ুন

পুনঃপ্রবেশ ঠেকাতে কালো তালিকাভুক্ত বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

ডেমোক্র্যাটদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন ইলন মাস্ক

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৭

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দামে ফের ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দামে ফের ঊর্ধ্বগতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম