Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ার বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৯ এএম

সিরিয়ার বিমান হামলায় তুরস্কের ৩৩ সেনা নিহত

Advertisement

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির ‘সরকারি বাহিনীর’ বিমান হামলায় তুরস্কের অন্তত ৩৩ সেনাসদস্য নিহত হয়েছেন। তুরস্কের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বৃহস্পতিবারের এ হামলায় আরও অনেক সেনাসদস্য গুরুত্বর আহত হয়েছেন। খবর আলজাজিরার।

তুরস্কের হাতায় প্রদেশের গভর্নর রাহমি দোগান জানান, বিমান হামলায় আহত সেনারা তুর্কির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়ার হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।

সিরিয়ার ইদলিব প্রদেশটি তুরস্কের সেনাদের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা দখল করে রেখেছে। বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার সরকারি বাহিনী প্রদেশটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। সিরীয় বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়া। একমাত্র ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণই সিরিয়া সরকারের প্রতিপক্ষের হাতে রয়েছে। তাই ইদলিব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় মরিয়া আসাদ সরকার।

তবে ইদলিবে এই নৃশংস হামলার বিষয়ে সিরিয়া কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

এদিকে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার রাজধানীর আঙ্কারায় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি নিরাপত্তা বৈঠক করেন। ওই বৈঠকের পরই সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে তুর্কি সামরিক বাহিনী। এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি। 

উল্লেখ্য, ২০১৬ সালের পর সিরিয়া যুদ্ধে তুর্কি সেনা নিহতের এটাই সবচেয়ে বড় ঘটনা। 

Advertisement

সিরিয়া তুর্কি সেনা নিহত বিমান হামলা

Advertisement

আরও পড়ুন

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিলেন ৪৫০ ব্যক্তি

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিলেন ৪৫০ ব্যক্তি

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম