Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কানাডার জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩

Icon

রাজীব আহসান, কানাডা থেকে

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০১:১৭ পিএম

কানাডার জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩

Advertisement

কানাডার আলবার্টা প্রদেশে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। 


স্থানীয় সময় শনিবার জ্যাসপার জাতীয় উদ্যানে বাঁক নেয়ার সময় হিমবাহ থেকে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় চালকসহ বাসটিতে ২৭ জন ছিল। 


হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। আগতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক ও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, বাড়তে পারে নিহতের সংখ্যা। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


জ্যাসপার জাতীয় উদ্যানের বাস দুর্ঘটনায় রকস্লাইডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বরাতে নিহতরা হলেন- সাস্কের ২৪ বছর বয়সী নারী,  অ্যাডমন্টনের ২৮ বছর বয়সী নারী এবং ভারতের ৫৮ বছর বয়সী পুরুষ। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাডার আলবার্টার জ্যাসপার  জাতীয় উদ্যানে প্রতি বছর গ্রীষ্মের এই সময়ে প্রচুরসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। 

তবে কোভিড ১৯-এর কারণে এ বছর দর্শনার্থীর সংখ্যা অনেক কম। এ ধরনের বাস দুর্ঘটনাও সচরাচর কম হয়ে থাকে।
 

Advertisement

কানাডা. পর্যটকবাহী বাস. নিহত ৩.

Advertisement

আরও পড়ুন

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

গণহত্যার রায়ের পর মিয়ানমারের সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করল যুক্তরাজ্য

সিএনএনের বিশ্লেষণ রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

রাশিয়া-চীন বন্ধু নয়, তবু কেন বন্ধু ভাবেন ট্রাম্প?

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা

আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া

আরব আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল সোমালিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম