Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দুই ধর্ষককে নগ্ন করে ঘোরালেন নারীরা (ভিডিও)

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ০৮:৩৬ পিএম

দুই ধর্ষককে নগ্ন করে ঘোরালেন নারীরা (ভিডিও)

Advertisement

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন বিক্ষুব্ধ নারীরা। রাস্তায় ঘোরানোর সময় তাদের হাত পেছনে বাঁধা ছিল। এ সময় নারীরা তাদের ব্যাপক মারপিট করেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের ইংকিওং শহরে এ ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইলের।

এ ঘটনার পর ওই দুই ধর্ষককে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক জন নেইহালাইয়া বলেন, ‘পুলিশের কাছে দুজনকে হস্তান্তরের আগে স্থানীয় জনতা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব হওয়ার পর দুই ধর্ষকের একজনের সঙ্গে বাইরে যেতে রাজি হয় ধর্ষণের শিকার কিশোরী। পরে ওই বন্ধু ও তার অপর তিন বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে রাত ২টার দিকে কিশোরীকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায় ধর্ষকরা। পরদিন সকালে সাহসী ওই কিশোরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায়।

উপ-মহাপরিদর্শক জন নেইহালাইয়া বলেন, ‘অন্যদিকে ধর্ষণের শিকার কিশোরীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্ত ধর্ষকদের দুজনকে তাদের বাড়ি থেকে ধরে আনে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

 

Advertisement

ধর্ষণ ভিডিও

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

সৌদি আরবে ভয়াবহ দুর্যোগের সতর্কতা জারি

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

‘আমার সঙ্গে লাগলে পরিণতি ভোগ করতে হবে’ হুঁশিয়ারি মাস্কের

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম