Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হেলমেট না পরায় ভারতে বাইকের চাবি কপালে গেঁথে দিল পুলিশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৭:১৬ পিএম

হেলমেট না পরায় ভারতে বাইকের চাবি কপালে গেঁথে দিল পুলিশ

Advertisement

ভারতের উত্তরাখন্ডে হেলমেট না পরায় এক বাইক আরোহীর কপালে তার মোটরসাইকেলের চাবি গেঁথে দেয়ার অভিযোগ উঠেছে তিন পুলিশকর্মীর বিরুদ্ধে। 

সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলায়।খবর আনন্দবাজার পত্রিকায়।

বন্ধুকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন ওই যুবক। তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। রাস্তায় তখন পুলিশের একটি টহল ভ্যান দাঁড়িয়েছিল। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেট না পরার জন্য ওই দুই যুবককে দাঁড় করায় পুলিশ। তার পরই দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।

বচসার এক পর্যায়ে এক পুলিশকর্মী যুবকের বাইকের চাবি খুলে নিয়ে আচমকাই তার কপালে সেটা গেঁথে দেন। গুরুতর জখম হন ওই যুবক। এ সময় তার কপাল থেকে গলগল করে রক্ত বেরুতে থাকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথমে বিষয়টি কথা কাটাকাটির মধ্যে সীমিত ছিল।তার পরই এক পুলিশকর্মী যুবকটির কপালে চাবি গেঁথে দেন। 

পুলিশের এই ভূমিকায় স্থানীয়রা বেজায় চটেছেন।এলাকাবাসী ঘটনাটির প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ সময় উত্তেজিত লোকজন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন।তিন পুলিশকর্মীর এমন বর্বর আচরণে প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে উত্তরাখণ্ড সিটি পুলিশ। 

হেলমেট না পরা থাকলে ট্রাফিক নিয়ম মেনে যুবককে জরিমানা করতে পারতেন ওই পুলিশকর্মীরা।কিন্তু তা না করে এমন কাজ করলেন কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

অভিযুক্ত তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে উত্তরাখণ্ড সিটি পুলিশ।কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement

হেলমেট না পরায়. বাইকের চাবি. কপালে গেঁথে দিল পুলিশ.

Advertisement

আরও পড়ুন

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

যুক্তরাষ্ট্র, তুরস্ক ও মিসরের পর এবার কি সফল হবে ভারত?

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

চীনের শেয়ারবাজারে ৩.৫ ট্রিলিয়ন ডলারের ধস

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম